Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

উলটো জাতীয় পতাকা উত্তোলন করেও হাসিমুখে ছবি বিজেপি সাংসদের

'দেশভক্তির সার্টিফিকেট যাঁরা ফিরি করেন, তাঁরাই জাতীয় পতাকার উলটো সিধে জানেন না?'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১৩:২১

options
link
উলটো জাতীয় পতাকা উত্তোলন করেও হাসিমুখে ছবি বিজেপি সাংসদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা সত্তর পেরল। কিন্তু উলটো জাতীয় পতাকা উত্তোলনের ভুল যেন কিছুতেই কাটল না। দিকে দিকে ঘটা করে স্বাধীনতা দিবস পালন। মুখে মুখে ঘুরছে স্বাধীনতার পূর্ণ মর্যাদার কথা। অথচ দেশের জাতীয় পতাকাটাই উত্তোলিত হল উলটো হয়ে। অন্য কেউ নয়, এ কাজ করলেন খোদ শাসকদল বিজেপিরই এক সাংসদ। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্র শুরু হয়েছে তীব্র সমালোচনা।

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী করলেন বিজেপি নেতা!  ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নতুন দেশ গড়ার লক্ষ্যে নেমেছে বিজেপি। সে কথা হরবখত শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। এমনকী দলের চাণক্য অমিত শাহও এ আদর্শ তুলে ধরেন। দেশের সনাতন সংস্কৃতিকে ধরে রাখতে বা ফিরিয়ে আনতে মুখর বিজেপি নেতা-নেত্রীরাও। এমনকী এর জেরে কখনও সখনও জুলুমেরও অভিযোগ ওঠে। গো-মাংস ইস্যুতে ইতিমধ্যেই গণপিটুনিতে প্রাণ গিয়েছে বহু মানুষের। যদিও তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু কাজের কাজ তেমনটা হয়নি। বিজেপি ও সংঘ পরিবারের আদর্শকে মাথায় নিয়েই স্বঘোষিত গো-রক্ষকদের তাণ্ডব চলছে। এছাড়া দেশ ও জাতীয়তাবাদ সম্পর্কিত নানা গুরুগম্ভীর কথা প্রায়শই শোনা যায় দলের নেতাদের মুখে। এমনকী দেশের কোনও বিষয় নিয়ে সমালোচনা করেও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বিভিন্ন মানুষকে। কাউকে আবার পাকিস্তানে যাওয়ার নিদান দেওয়া হয়েছে। এই যখন দলের নেতাদের কর্মকাণ্ড, তখনই দলের সাংসদের উলটো পাতাকা তোলার দৃশ্য রীতিমতো আতান্তরে ফেলেছে বিজেপিকে।

যোগীর নির্দেশই সার, জাতীয় সংগীত গাইল না মাদ্রাসার পড়ুয়ারা ]

DHQLy7RW0AArnkw

ঘটনা উত্তরপ্রদেশের সীতাপুরের। সেখানে সাংসদ রেখা বর্মা এক অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অংশ নিয়েছিলেন। সেখানেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। কিন্তু পতাকাটি ছিল উলটো। ভুল হতেই পারে। কিন্তু সে ভুলের দিকে কেউ নজরও দেননি। এমনকী সাংসদ নিজেও নিজের ভুল ঠাহর করতে পারেননি। তাই পতাকা উত্তোলন তো করেইছেন, আবার হাসিমুখে ছবিও তুলেছেন। সে ছবি এখন ছড়িয়েও পড়েছে নেটদুনিয়ায়।

[ জল থইথই স্বাধীনতা দিবস, দেশপ্রেমে ভাসছে সোশ্যাল মিডিয়া ]

এরপরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে বিজেপি। অনেকেই এ ছবি টুইটারে পোস্ট করে লিখতে থাকেন, যে দল দেশ নিয়ে বড়াই করে, এই হল সে দলের সাংসদের নমুনা। কেউ আবার আরও সুর চড়িয়ে বলেন, যাঁরা দেশভক্তির সার্টিফিকেট বিলি করেন, তাঁদের সাংসদই জানেন না, পতাকা কোনদিকে তুলতে হয়। আজই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ইন্ডিপেন্ডেন্স বানানটিই ভুল লেখেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র। তা নিয়ে দিনভর নেটদুনিয়ায় খোরাক হন তিনি। সে খোরাকে ইন্ধন জোগাল বিজেপি সাংসদের এই ঘটনা।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.