Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

যোগীর রাজ্যে মোষ চুরি রুখতে গিয়ে প্রাণ গেল কৃষকের

অভিযুক্তরা অধরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৭, ০৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৭, ০৭:৪৮

options
link
যোগীর রাজ্যে মোষ চুরি রুখতে গিয়ে প্রাণ গেল কৃষকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-রক্ষার নামে বা গো-মাংস বহন করার অভিযোগে মানুষ খুনের ঘটনা নিয়ে এখন উত্তাল গোটা দেশ। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। আর এবার যোগীর রাজ্য উত্তরপ্রদেশের মোষ চুরি রুখতে গিয়ে প্রাণ গেল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে আগ্রার কাছে কোত্রেরাপুরা গ্রামে।

[আজম খানের মাথা খারাপ হয়ে গিয়েছে, কটাক্ষ শিব সেনার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পশুহাট বা পশুবাজারে মাংস খাওয়ার জন্য বা ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। আর এই নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে গো-রক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্তে গো-রক্ষার নামে বা গো-মাংস বহনের অভিযোগে যেমন নিরীহ মানুষকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠছে, তেমনই উত্তরপ্রদেশে গবাদি পশু বিশেষত মোষ চোরদের হাতে আক্রান্ত হতে হচ্ছে কৃষকদের। বস্তত, এর আগে আগ্রাতেই মোষ চোরদের হামলায় এক কিশোরী ও এক মহিলার মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হয়েছিলেন আরও দু’জন।

[মোদির চেয়ে মনমোহনই বিদেশে গিয়েছেন বেশি, আজব সাফাই অমিত শাহর]

জানা গিয়েছে, শুক্রবার রাত রাত পৌনে বারোটা নাগাদ আগ্রার কোত্রেরাপুরা গ্রামে স্থানীয় কৃষক চরণ সিংয়ের মোষ চুরি করার চেষ্টা করে একদল সশস্ত্র দুষ্কৃতী। কিন্তু, ওই দুষ্কৃতীদের চিনে ফেলেন তিনি। একজন ধরাও পড়ে যায়। এরপরই চরণ সিং-কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক দুষ্কৃতীকে ধরা ফেলার পরই চরণ সিংকে লক্ষ্য করে দু’বার গুলি চালায় দুষ্কৃতীরা। মোষ চুরি করতে না পারলেও, ওই কৃষককে খুন করে পালিয়ে যায় তারা। ঘটনায় চারজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। মোষ চুরি করে নিয়ে যাওয়ার জন্য একটি পিক-আপ ভ্যান এনেছিল দুষ্কৃতীরা। সেই পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই পিকঅ্যাপ ভ্যানের রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.