সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাসের মধ্যেই মুসলিম সহপাঠীকে পেটানোর নির্দেশ দিয়েছিলেন শিক্ষিকা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়াকে টানা এক ঘণ্টা ধরে সইতে হয়েছিল লাগাতার অত্যাচার। ভিডিওয় সেই দৃশ্য দেখে শিউরে উঠেছে দেশ। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এখন কেমন আছে ছোট্ট ছেলেটি? জানা যাচ্ছে, খুব একটা ভাল নেই সে। ঘটনার অভিঘাতে রাতে ঘুম আসছে না তার। তাকে মীরাটে নিয়ে যাওয়া হয়েছিল মেডিক্যাল চেকআপের জন্য।
ছেলেটির বাবা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”ও খুব মনমরা হয়েছিল। বলছিল রাতে ঘুমোতে পারছে না। তাই ওকে মীরাটে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে ডাক্তার জানিয়েছেন, ও ঠিক আছে। আসলে যেভাবে রিপোর্টার-সহ অনেকেই ওকে নেহা পাবলিক স্কুলের ঘটনা নিয়ে প্রশ্ন করছিল তাতে ওর সমস্যা হচ্ছিল।” শোনা যাচ্ছে, ছেলেটিকে আর ওই স্কুলে রাখতে রাজি নয় তার পরিবার। তবে যেহেতু সে এখনও মানসিক ভাবে বিপর্যস্ত, তাই এখনই সিদ্ধান্ত না নিয়ে তার অভিভাবকরা অপেক্ষা করবেন। ছেলেটিকে একটি সরকারি স্কুলে ভরতি করানোর কথা ভাবা হচ্ছে।
[আরও পড়ুন: ‘হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক চাঁদকে’, হিন্দু মহাসভার প্রধানের দাবি ঘিরে শোরগোল]
এদিকে বিতর্কের মুখে পড়েছে নেহা পাবলিক স্কুল। ওই শিক্ষিকাকে স্কুলে রাখা হবে কিনা এপ্রসঙ্গে মুজফফরনগর বেসিক শিক্ষা অধিকারী শুভম অধিকারী জানিয়েছেন, পুলিশ কী পদক্ষেপ করে সেটা দেখেই পদক্ষেপ করা হবে। পাশাপাশি ওই স্কুলের অনুমোদন পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। তিনজন শিক্ষিকা নিয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কীভাবে পঠনপাঠন চালানো হচ্ছিল, তা নিয়ে বিতর্ক ঘনিয়েছে।
গত শনিবার প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের বেসরকারি স্কুলের এই ভিডিও। সহপাঠীদের হাতে নিগৃহীত শিশুটি জানিয়েছে, “নামতা পড়ে স্কুলে যাইনি। তাই ভুল হয়েছিল। তখনই সহপাঠীরা আমাকে মারধর শুরু করে। শিক্ষকের নির্দেশেই আমাকে প্রায় এক ঘণ্টা ধরে মারধর করা হয়।” এই ঘটনা ভিডিও করেছেন আক্রান্ত পড়ুয়ার এক ভাই। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তারপরই একযোগে এই ঘটনার নিন্দা করেন কংগ্রেস, তৃণমূলের নেতারা।
[আরও পড়ুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ফুটপাতবাসীর]
সর্বশেষ খবর
-
কয়েকমাসেই লক্ষ চাকরি, সরকারি গ্যারান্টিতে লোন, কর্মসংস্থানে ‘ত্রিশক্তি’ শুভেন্দুর
-
ইংল্যান্ডের এ কী হাল! সাউদাম্পটনের ট্রাফিকে আটকে ভারতীয় দল, পিছিয়ে দিতে হল টস
-
লাল ফিতের জট কাটাতে জমি নীতি বদল! শুভেন্দুর হাতে শুরু বাংলার শিল্পযুগ
-
আমুলের সঙ্গে চুক্তি হচ্ছে না, নতুন বিনিয়োগকারী নিয়ে অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের
-
বিপদ কী বলে কয়ে আসে! সংকট মোকাবিলায় কীভাবে তৈরি রাখবেন এমার্জেন্সি ফান্ড?