সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে সুন্দর৷ এই ছিল তাঁর অপরাধ৷ এর জন্যই নিত্য গঞ্জনা শুনতে হত৷ বাইরের লোকজনের সঙ্গে কথা বলা তো বন্ধ হয়েই গিয়েছিল, ভুল করেও যদি তাঁকে দেখে কেউ প্রশংসা করে ফেলতেন, তাহলেই সইতে হত অপমান৷ আর এই অপমান সইতে হত নিজের স্বামীর কাছেই৷
দিনের পর দিনের এই অপমান সইতে না পেরে শেষে আগুন দিয়ে নিজের মুখই পুড়িয়ে দিলেন রেখা লোধি৷ তিরিশ বছরের এই যুবতীর সঙ্গে কয়েক বছর আগেই বিয়ে হয়েছিল উত্তর প্রদেশের ফিলিবিত এলাকার নির্মল কুমারের৷ অভিযোগ, সুন্দরী স্ত্রী পেয়ে প্রথমে খুশি হয়েছিলেন বটে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হিনমন্যতায় ভুগতে থাকেন নির্মল৷ সেই জন্য দিনরাত স্ত্রীকে কথা শোনাতেন তিনি৷ এমনকী তাঁর অভিযোগ, শ্বশুরমশাইও সায় দিতেন এই মানসিক অত্যাচারে৷
শুধুমাত্র সুন্দর হওয়ার অপরাধে দীর্ঘদিনের এই অত্যাচার সইতে না পেরে নিজের মুখেই আগুন লাগিয়ে দেন রেখা৷ আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ মুখের ২০ থেকে ২৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর৷ তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে৷ অবশ্য এত কিছুর পরও নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নারাজ যুবতী৷
সর্বশেষ খবর
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’
-
এক লিও অবসরে, অন্য লিও কি সেই পথে? চিন্তায় আর্জেন্টিনার ফুটবল মহল
-
ওভেন নেই তো কী হয়েছে? কুকারেই তৈরি হবে মনের মতন কুকিজ, জেনে নিন পদ্ধতি