সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ৪০ আগের কথা৷ সাপের কামড়ে মৃত্যু হয়েছিল মহিলার৷ কিন্তু দীর্ঘ চার দশক পর যা হল তাতে চমকে গেলেন ‘মৃতা’র বাড়ির লোকজন৷ সশরীরে বাড়ি ফিরে এলেন মৃতা! নাহ্৷ কোনও হিন্দি ছবির চিত্রনাট্য নয়৷ পুরাণ গাথাও নয়৷ বাস্তবের মাটিতেই ঘটেছে এমন ঘটনা৷
কানপুরের বিধনু গ্রামের ঘটনা৷ ১৯৭৬ সালে মাঠে কাজ করতে গেলে গোখরো সাপের কামড় খান ৪২ বছরের বিলাস দেবী৷ তাঁকে পাশের গ্রামের গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তাতেও স্বাভাবিক হননি তিনি৷ ফলে ধরে নেওয়া হয়, তিনি প্রাণ হারিয়েছেন৷ পরিবারের লোকেরা প্রথা মতো শেষকৃত্য করে তাঁর দেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন৷ তারপর অনেক জল বয়ে গিয়েছে৷ শুক্রবার হঠাৎই ঘুম থেকে উঠে বিলাস দেবীর দুই মেয়ে রাম কুমারী এবং মুন্নি দেখেন তাঁদের চোখের সামনে দাঁড়িয়ে তাঁদের ‘মৃত’ মা৷ প্রথমটা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেননি৷ পরে বিলাস দেবী জানান, সেদিন তাঁর মৃত্যু হয়নি৷ অচেতন হয়ে পড়েছিলেন তিনি৷ গঙ্গা থেকে কয়েকজন মাঝি তাঁকে উদ্ধার করে কান্নাউজ জেলার একটি গ্রামের মন্দিরে নিয়ে যায়৷ সেখানেই এক মহিলা সেবা শুশ্রুষা করে তাঁকে সুস্থ করে তোলেন৷
রাম কুমারী বলেন, “মা জানান ওই ঘটনার পর স্মৃতি হারিয়ে ফেলেছিলেন তিনি৷ ক’দিন আগেই পুরনো কথা মনে পড়ে মায়ের৷ তাঁকে যিনি উদ্ধার করেছিলেন, সেই মহিলাকে গোটা ঘটনা জানান মা৷ তিনিই বাড়ি ফিরিয়ে আনেন বিলাস দেবীকে৷ ৮২ বছরের মাকে ৪০ বছর পর জন্মদাগ দেখে চিনতে পারেন তাঁর মেয়েরা৷
সর্বশেষ খবর
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি
-
পুরভোটে স্ট্র্যাটেজি বদল সিপিএমের! জোট নিয়ে নিচুতলার কর্মীদের ‘স্বাধীনতা’ দিল আলিমুদ্দিন
