স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: থানায় এফআইআর দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা আপলোড করতে হবে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে৷ বুধবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
বিচার ব্যবস্থায় আরও বেশি স্বচ্ছতা আনতেই শীর্ষ আদালতের এই পদক্ষেপ৷ তবে যে সমস্ত রাজ্য অত্যন্ত দুর্গম ও ইন্টারনেট পরিষেবা দুর্বল, সেখানে এফআইআর আপলোড করার জন্য সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় পাওয়া যাবে বলে বুধবার জানিয়েছে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পনকে নিয়ে গঠিত বেঞ্চ৷ পাশাপাশি, সংবেদনশীল মামলার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানানো হয়েছে৷
তবে, মহিলা ও শিশুদের ওপর যৌন অত্যাচার এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সহ কয়েকটি স্পর্শকাতর মামলায় এফআইআর আপলোড করার ক্ষেত্রে ছাড় দিয়েছে সর্বোচ্চ আদালত৷ তবে কোন মামলা কতটা সংবেদনশীল, তা বিচার করবেন সেই এলাকার এসপি বা ডিএম৷ যদি যান্ত্রিক গন্ডগোলে ২৪ ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড না করা যায়, সেক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে তা করতেই হবে৷ এই নির্দেশ প্রত্যেক রাজ্যের ডিজি ও স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো হবে৷
প্রাথমিকভাবে এফআইআর আপলোড করার ক্ষেত্রে ৪৮ ঘণ্টার সময়সীমা ধার্য করেছিল সুপ্রিম কোর্ট৷ আদালত স্পষ্ট করে দিয়েছে, অপরাধ করার পরেও যাতে সরকারি সাইটে আপলোড করা হয়নি বলে যুক্তি দেখিয়ে অপরাধীরা যাতে সুবিধা নিতে না পারে, সে জন্যই এই নির্দেশ দেওয়া হল৷ ইয়ুথ লইয়ার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় আদালত এই রায় দেয়৷ উল্লেখ্য, এই ধরনের একটি মামলায় দিল্লি হাই কোর্টও একই নির্দেশ দিয়েছিল৷ এদিনের রায়ে তার উল্লেখ করে বেঞ্চ৷
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার