Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Iran

ইরানের বন্দর শহরগুলিতে ভয়ংকর হামলা! কংগ্রেসে নোটিস দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধে’র ঘোষণা ট্রাম্পের

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার ইরানের বন্দর আব্বাস, বুশেহরের মতো বন্দর শহরগুলিতে লাগাতার গোলাবর্ষণ করে মার্কিন সেনা। শুধু তাই নয়, বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশাহর ও আবাদান শহরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২০:০৫

options
link
ইরানের বন্দর শহরগুলিতে ভয়ংকর হামলা! কংগ্রেসে নোটিস দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধে’র ঘোষণা ট্রাম্পের zoom
ইরানের বন্দর শহরগুলিতে হামলা আমেরিকার।

আর ছাড় নয়, এবার শুধুই ‘মার’ – এই নীতিতেই এখন বিশ্বাসী আমেরিকা। আর তার উপর ভর করেই ইরানের বন্দর শহরগুলিতে ভয়াবহ হামলা চালাল আমেরিকা। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন যে ফের সামরিক অভিযান শুরু করেছে, তা এবার আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসে জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এর মাধ্যমে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা করে দিলেন।

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার ইরানের বন্দর আব্বাস, বুশেহরের মতো বন্দর শহরগুলিতে লাগাতার গোলাবর্ষণ করে মার্কিন সেনা। শুধু তাই নয়, বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশাহর ও আবাদান শহরও। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আমেরিকার বক্তব্য, হরমুজে লাগাতার হমলা এবং শান্তিচুক্তি ভঙ্গের কারণেই এই অভিযান চালানো হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, গত ৭ জুলাই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর ২ দিন পরই তিনি মার্কিন কংগ্রেসে ওয়াশিংটনের পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। ১০ জুলাই মার্কিন কংগ্রেসে পাঠানো একটি নোটিসে ট্রাম্প বলেন, “মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতির স্বার্থ রক্ষার জন্যই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছি।” তিনি আরও বলেন, “আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রগুলির উপর যাতে কোনও হামলা না হয়, তা নিশ্চিত করবে মার্কিন সশস্ত্র বাহিনী।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.