সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিল আমেরিকা৷ বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস৷ তিনি জানান, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছে আমেরিকা৷
উরি হামলার পর এই প্রথম অজিত ডোভালকে ফোন করলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা৷ শোনা গিয়েছে, সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছেন তিনি৷ নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন সুজান৷ তিনি বলেন, বিশ্বজুড়ে জঙ্গি হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে মার্কিন প্রশাসন৷ সময়ের সঙ্গে সঙ্গে এই লড়াই আরও জোরদার হবে৷
মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস এদিন জানান, পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন সুজান রাইস৷ মার্কিন প্রশাসন চায় লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলিকে কড়া হাতে দমন করুক পাক প্রশাসন৷
এদিন ভারতকেও অভ্যন্তরীণ শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পরামর্শ দেন সুজান প্রাইস৷ পাশাপাশি একযোগে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আর্জি জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা৷
সর্বশেষ খবর
-
মসজিদে মাইক খোলার প্রতিবাদ মিছিলের সম্মতি দিলেও মাইকে ‘না’! আর কী শর্ত দিল হাই কোর্ট?
-
৫ বছর ধরে গলা পর্যন্ত জলে ডুবে কিশোর! অসুস্থতা নাকি ‘অশরীরীর প্রভাব’? হইচই বেলডাঙায়
-
মার্কিন প্রেমিকাকে খুন করে পালানোর ছক! জার্মানির বিমানবন্দরে গ্রেপ্তার ভারতীয় ছাত্র
-
তরুণীকে ঠোঁটঠাসা চুম্বনকাণ্ডে উদিত নারায়ণকে খোঁচা শানুর! বললেন, ‘কাউকে চুমু খাইওনি…’
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু