সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুফাঁদে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে বরুণ গান্ধীকে৷ ভয় দেখিয়ে তাঁকে দিয়ে অনৈতিকভাবে করানো হয়েছে একাধিক অস্ত্র চুক্তি৷ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আনলেন মার্কিন সমাজকর্মী সি এডমন্ডস অ্যালেন৷
দেশের এক প্রথমসারির সংবাদপত্রের দাবি, সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন এই মার্কিন নাগরিক৷ যাতে লেখা রয়েছে, বরুণ যখন প্রতিরক্ষা দফতরের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন, তখনই তাঁকে মধুফাঁদে ফাঁসায় অস্ত্র ব্যবসায়ী অভিষেক বর্মা৷ পরে এই বিষয়ে তাঁকে ব্ল্যাকমেল করে একাধিকবার অনৈতিকভাবে অনেক অস্ত্র-চুক্তি পাশ করিয়ে নিয়েছে বর্মা৷
নিজের বক্তব্যের স্বপক্ষে নাকি বেশ কিছু নথি ও সিডি পিএমও-তে পাঠিয়েছেন এডমন্ডস৷ চিঠির প্রতিলিপি তিনি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও পাঠিয়েছেন৷ বিজেপি সাংসদ বরুণ গান্ধীকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি মন্তব্য জানানোর পক্ষে খুবই হাস্যকর৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের