Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬

বহুজাতিক সংস্থায় যৌন হয়রানি, বিদেশিনীর অভিযোগে গ্রেপ্তার সহকর্মী

ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ওই সংস্থা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৮, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৮, ১৬:০৩

options
link
বহুজাতিক সংস্থায় যৌন হয়রানি, বিদেশিনীর অভিযোগে গ্রেপ্তার সহকর্মী zoom
ছবি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলেন এক বিদেশিনী৷ সহকর্মী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়েছে বলেই অভিযোগ৷ ওই বহুজাতিক সংস্থা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি৷ তাই বাধ্য হয়ে গুরুগ্রামের সেক্টর ৫১ থানার দ্বারস্থ হন তিনি৷ অভিযুক্তের বিরুদ্ধে নানা প্রমাণাদিও জমা দিয়েছেন ওই মহিলা৷  অভিযুক্ত সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[‘আত্মসমর্পণ করতে চাই’, স্ত্রীর কাটা মুণ্ডু হাতে থানায় স্বামী]

বছর সাঁইত্রিশের ওই বিদেশি মহিলা গুরুগ্রামে একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি করতেন৷ ওই বহুজাতিক সংস্থাতেই তাঁর সঙ্গে কাজ করে গৌরব তানেজা নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি৷ মহিলার অভিযোগ, গৌরব তানেজা একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে তাঁকে৷ প্রথমে সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান ওই মহিলা৷ কুপ্রস্তাবের পরেও তার বিরুদ্ধে সরব না হওয়ার সুযোগে গৌরব তানেজা একাধিকবার যৌন হয়রানি করে ওই বিদেশিনীকে৷ বাধ্য হয়ে ওই বহুজাতিক সংস্থার কাছে গৌরব তানেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা৷ কিন্তু সেই অভিযোগেও কোনও কাজ হয়নি৷ মহিলার অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই সংস্থা৷ কর্মস্থলে যৌন হয়রানির শিকার হতে হতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তিনি৷ বাধ্য হয়ে একজন মনোবিদের দ্বারস্থ হন৷ নিজের সমস্যার কথা জানান তিনি৷ তাঁর কথোপকথন রেকর্ড করা হয়৷ ওই রেকর্ডটি সঙ্গে নিয়েই গুরুগ্রামের সেক্টর ৫১ থানায় যান মহিলা৷ ওই ভয়েস রেকর্ড পুলিশের হাতে তুলে দেন তিনি৷  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[কীভাবে বুঝবেন মারণ মোমোয় আসক্ত আপনার সন্তান?]

এসিপি শামসের সিনহা বলেন, ‘‘অভিযুক্ত গৌরব তানেজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত তথ্যপ্রমাণাদি জোগাড় করা হয়েছে৷ সেগুলির ভিত্তিতেই গৌরবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷’’ একজন বিদেশিনীর কাছ থেকে পাওয়া এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই খতিয়ে দেখেন আধিকারিকরা৷ আপাতত গৌরব তানেজাকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷    

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.