সোমনাথ রায়, নয়াদিল্লি: বাঙালিয়ানায় মজে ভারতীয় দূতাবাসের মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেতি। শুক্রবার দিল্লির বঙ্গভবনে চেটেপুটে বাঙালি খাবারের স্বাদ উপভোগ করলেন তিনি। সেই সঙ্গে কলকাতায় মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দেখার ইচ্ছাও প্রকাশ করলেন।
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতের বিভিন্ন শহর ঘুরে দেখছেন এরিক। কথা বলছেন সেখানকার মানুষদের সঙ্গে। এ দেশকে ভালভাবে চেনার দায়িত্ব তাঁর কাঁধে। আর বৈচিত্র্যময় ভারতবর্ষের নানা ভাষা, নানা পরিধানের সঙ্গে একাত্ব হতে মরিয়া এরিকও। তাই রাজধানীর বঙ্গ ভবনে পাত পেড়ে খেলেন বাঙালি খাবার। এদিন তাঁর মেনুতে ছিল আম পোড়া সরবত, থোর, মোচা, ফিশ ফ্রাই, মটন কষা, সুক্তো, পোলাও, ঘি রাইস, কাতলা কালিয়া, মিষ্টি দই, চাটনি, পাপড়, রসগোল্লা, রাজভোগ ও সন্দেশ।
[আরও পড়ুন: ফের কাঁটা প্রভাবশালী তকমা, জেল হেফাজতের ৩২৩ দিন পরেও জামিন পেলেন না অনুব্রত]

আর সেই খাবার টেবিলেই বাংলা সংস্কৃতি নিয়ে নানা আলোচনা হয়। সত্যজিৎ রায়ের সিনেমা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা- সব বিষয়েই অবগত তিনি। এরিক বলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর গলায়।
বাঙালি খাবারের স্বাদ দারুণ উপভোগ করেছেন বলে জানান এরিক। এরপরই তিনি বলেন, কলকাতায় গিয়েও বাঙালি খাবার চেখে দেখার ইচ্ছা আসে তাঁর। আর কলকাতার ফুটবল? ডার্বি নিয়ে শহরবাসীর পাগলামোর কথা কি জানেন এরিক? মার্কিন রাষ্ট্রদূত একটুও সময় নষ্ট না করে জানিয়ে দেন, ইস্ট-মোহন লড়াই নিয়ে কলকাতায় কীভাবে উন্মাদনার পারদ চড়ে, তা তাঁর জানা। তবে এখনও তা দেখার সুযোগ হয়নি। কিন্তু শীঘ্রই কলকাতায় যাবেন বলে জানান তিনি। সেই সঙ্গে ডার্বি দেখার ইচ্ছাও প্রকাশ করেন।
[আরও পড়ুন: নিহত গ্যাংস্টার আতিকের দখল করা জমিতে গরিবদের জন্য ফ্ল্যাট! ‘বিরাট সাফল্য’, বলছেন যোগী]
সর্বশেষ খবর
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের
-
‘মুভি মাফিয়া’দের চ্যালেঞ্জ! অশ্লীল গান গাওয়ার বিরোধিতা, অভিজ্ঞতা ভাগ কুমার শানুর