প্যারা অ্যাথলিটের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।গাজিয়াবাদের কোতোয়ালি থানা এলাকার সাই উপবনে উদ্ধার হয়েছে এই খেলোয়াড়ের দেহ। মৃতের নাম চিরাগ ত্যাগী। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ফলে ওই খেলোয়াড়ের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, রাস্তা থেকে ওই অ্যাথলিটের দেহ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালির এসএইচও শচিন কুমার জানিয়েছেন, শনিবার সকালে দিল্লির হস্টেল থেকে মুরাদনগরের বসন্তপুর সাথিতে নিজের বাড়ির উদ্দেশে বেরিয়ে ছিলেন তিনি। যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ওই যুবকের পিঠে একটি আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তা হল, স্পষ্ট নয়। পুলিশের দাবি, ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির