ভূরি ভূরি অভিযোগ আসছিল গ্রাহকদের। শেষ পর্যন্ত প্রিপেড স্মার্ট মিটারের বাধ্যতামূলক ব্যবহার বাতিল করে দিল উত্তরপ্রদেশ সরকার। এবার আগের মতোই পোস্টপেড পদ্ধতিতে বিদ্যুতের বিল দিতে পারবেন গ্রাহকরা। যোগী আদিত্যনাথ সরকারের এই সিদ্ধান্ত খুশি রাজ্যের লক্ষ লক্ষ গ্রাহক।
উত্তরপ্রদেশের বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এখন থেকে আগের মতোই সমস্ত বিদ্যুৎ সংযোগ পোস্টপেড পদ্ধতিতে চলবে। এর ফলে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহারের পর বিল পরিশোধ করতে পারবেন। আরও জানানো হয়েছে, পদ্ধতি পরিবর্তনের কারণে বিল পরিশোধের জন্য অতিরিক্ত ১৫ দিন দেওয়া হচ্ছে গ্রাহকদের। এর পর মাসিক বিলিং পুনরায় চালু হবে। তবে নতুন সংযোগের ক্ষেত্রে স্মার্ট মিটারই দেওয়া হবে, যদিও কাজ করবে পোস্টপেড পদ্ধতিতে।
উত্তরপ্রদেশ বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে, কারিগরি ত্রুটি এবং গ্রাহকদের বারবার অভিযোগের কারণেই স্মার্টমিটার প্রত্যাহার করা হয়েছে। গত এক বছরে যে ৭৫ লক্ষ সংযোগকে প্রিপেড পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পোস্টেপেডে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এইসঙ্গে পুরোনো মিটার বদলে প্রিপেড স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়াটিও আপাতত স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, স্মার্ট মিটারে অতিরিক্ত বিল, রিচার্জ করার পরেও সংযোগ পুনঃস্থাপনে বিলম্ব এবং ক্রমাগত প্রযুক্তিগত ত্রুটি নিয়ে অভিযোগ আসছিল। রাজ্যের বিভিন্ন অংশে অসংখ্য অভিযোগ জমা পড়ছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সিদ্ধান্তের পরেই উত্তপ্রদেশ থেকে প্রিপেড স্মার্ট মিটার উঠে গেল।
সর্বশেষ খবর
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২,৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর