Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Uttar Pradesh

যোগীরাজ্যে নজরে মাদ্রাসা, এবার বাধ্যতামূলক আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা!

উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, পর্ষদের কর্মীরা বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা নিয়মিত তদারকি করবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ২০:২৫

options
link
যোগীরাজ্যে নজরে মাদ্রাসা, এবার বাধ্যতামূলক আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা! zoom
বারাবাঁকিতে একটি মাদ্রাসায় বায়োমেট্রিক হাজিরায় কারচুপির অভিযোগ উঠেছিল।
Advertisement

যোগীরাজ্যে নজরে মাদ্রাসা। উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় এবার আধার-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক। ইতিমধ্যে রাজ্যের মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে জেলার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আধিকারিকদের। উল্লেখ্য, রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসার কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা আগেই বাধ্যতামূলক ছিল। তবে এতদিন তা আধারের সঙ্গে সংযুক্ত ছিল না।

যোগী আদিত্যনাথ সরকারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রেরা আধার-ভিত্তিক বায়োমেট্রিকেই হাজিরা দেবে। যেসব মাদ্রাসায় আধার-ভিত্তিক বায়োমেট্রিকের ব্যবস্থা এখনও কার্যকর করা যায়নি, সেক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। ব্যবস্থাটি যাতে দ্রুত চালু করা যায় তা নিশ্চিত করতে মাদ্রাসার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্য হল মাদ্রাসায় স্বচ্ছতা আনা এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। বলা বাহুল্য, এর ফলে যারা শিক্ষাকেন্দ্র ঢুকছে ও বেরচ্ছে, তাদের গতিবিধি নজর রাখতে পারবে সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, পর্ষদের কর্মীরা বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা নিয়মিত তদারকি করবেন। কারিগরি বা প্রশাসনিক সমস্যার সময়মতো সমাধান নিশ্চিত করবেন। উল্লেখ্য, মাসাধিককাল আগে বারাবাঁকিতে একটি মাদ্রাসায় বায়োমেট্রিক হাজিরায় কারচুপির অভিযোগ উঠেছিল। এপ্রিলের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায়— একটি মাদ্রাসায় শিক্ষকদের হাজিরা বায়োমেট্রিক যাচাইয়ের পরিবর্তে প্লাস্টিক কার্ড ব্যবহার করে নথিভুক্ত হচ্ছে। মনে করা হচ্ছে, ওই ঘটনার জেরেই নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.