Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Uttarakhand Train Accident

উত্তরাখণ্ডের টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! আহত অন্তত ৬০

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে ১০৯ জন শ্রমিক ও আধিকারিক ছিলেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:৪৭

options
link
উত্তরাখণ্ডের টানেলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! আহত অন্তত ৬০ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে বড়সড় দুর্ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand)। মঙ্গলবার রাতে চামোলি জেলার এক জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শ্রমিক, আধিকারিকদের বহনকারী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় (Train Accident)। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে টিএইচডিসি পরিচালিত বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পে। টানেলের ভিতর দিয়ে চলাচলকারী দুটি লোকো ট্রেন শিফট পরিবর্তনের সময় দুর্ঘটনার মুখে পড়ে। ট্রেন দুটিতে সেই সময় ১০৯ জন শ্রমিক ও আধিকারিক ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল। চামোলির পুলিশ সুপার সুরজিত সিং বলেন, ”৪২ জনকে উদ্ধার করে ইতিমধ্যেই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ থেকে ৫ জনের হাড় ভেঙেছে। ১৭ জনকে রেফার করা হয়েছে পিপলকোটির বিবেকানন্দ হাসপাতালে।

Advertisement

কেন এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে। পাশাপাশি, দুর্ঘটনার পর মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম ত্রুটি না হয় তা নিশ্চিত করবে সংস্থা।

উল্লেখ্য, অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ এই হাইড্রো প্রকল্পটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। এখানকার চারটি টারবাইনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আগামী বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা। সেখানেই এই দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.