সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইক্লোন ‘ভারদা’র তাণ্ডবে চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৷ তবে মঙ্গলবার সকাল থেকে প্রকৃতি অনেকটাই শান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ খোলা হয়েছে চেন্নাই বিমানবন্দর৷ উড়ান চলাচলও স্বাভাবিক হয়েছে৷ রেল পরিষেবাও আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে৷ মানুষের সাহায্যে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা জারি হয়েছে সেখানে৷ যদিও গতকালের মতো আজও স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে৷ রাজ্যের বহু এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত রয়েছে বলেও খবর৷
তবে সোমবারের ঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর৷ চেন্নাই থেকে ১৫ কিলোমিটার রাস্তায় প্রায় চার হাজার গাছ ভেঙে পড়েছে৷ তবে এদিন শহরের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎসংযোগ ঠিক হয়ে গিয়েছে৷ ভারদা এদিন শক্তি হারিয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে গিয়েছে৷ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শহরগুলিতে সতর্কতা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷
সর্বশেষ খবর
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা