Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভিডিও প্রকাশ করে পাক ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল বিএসএফ

পাকিস্তান যতবার আক্রমণ চালাবে, ততবারই ভারতীয় জওয়ানরা এভাবেই উত্তর দেবে, দাবি সীমান্তরক্ষী বাহিনীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৬, ২০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০১৬, ২০:০৫

options
link
ভিডিও প্রকাশ করে পাক ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল বিএসএফ zoom
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক৷ তারপর একের পর এক পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন৷ প্রত্যেকবারই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা৷ মঙ্গলবার পাকিস্তানের ১৪টি সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছেন ভারতীয় জওয়ানরা৷ এবারে পাক সেনাঘাঁটি ওড়ানোর ভিডিও প্রকাশ করা হল বিএসএফ-এর পক্ষ থেকে৷

Advertisement

৩৪ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করে সিনিয়র বিএসএফ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান ক্রমাগত ভারতীয় সীমান্ত এলাকায় আঘাত হানছে৷ প্রতিবার ভারত উত্তর দিয়েছে৷ এবারে প্রতিবেশী দেশ সাধারণ নাগরিকদের উপর হামলা চালাতে শুরু করেছে৷ তবে ভারত তা করেনি৷ ভারতীয় জওয়ানরা প্রত্যেকবার সাধারণ পাক নাগরিকদের বাঁচিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি এবং তাদের মদত দেওয়া পাক সেনাঘাঁটিগুলিতেই আক্রমণ চালিয়েছে৷

পাকিস্তান যতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালাবে, ততবারই ভারতীয় জওয়ানরা এভাবেই প্রত্যুত্তর দেবে জানিয়েছেন বিএসএফ আধিকারিক৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.