Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

শচীনকে তবলা শেখাচ্ছেন জাকির, ভিডিওয় মজল নেটদুনিয়া

যখন জাকিরের শেখানো তালে হাত মেলালেন খোদ শচীন, প্রাপ্তির ভাঁড়ার যেন পূর্ণ হল দর্শকের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৪:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১৪:৩০

options
link
শচীনকে তবলা শেখাচ্ছেন জাকির, ভিডিওয় মজল নেটদুনিয়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজনের দুনিয়া বাঁয়া-তবলা জুড়ে৷ অন্যজনের মাস্টারি বাইশ গজে৷ দু’জনের দেখা হয়ে গেল এক মঞ্চে৷ আর দুই হুজুরের সেই গপ্পোয় মজে গেল নেটদুনিয়া৷ উস্তাদ জাকির হোসেন তবলার তাল শেখাচ্ছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরকে৷ এর থেকে ভাল ভিডিও আর কী হতে পারে৷

এ অনুষ্ঠান নিয়ে আগ্রহের পারদ চড়িয়ে দিয়েছিলেন শচীন স্বয়ং৷ টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট কcricket-legend-sachin-tendulkar-taking-selfie-with-tabla-maestro-ustad-zakir-hussain-14564642837776রে জানিয়েছিলেন,
তাঁদের কথাবার্তার কথা৷ স্বাভাবিকভাবেই দুই তারকার এই যুগলবন্দি দেখতে ভিড় করেছিলেন দর্শকরা৷ আলোচনা ছিল ‘জার্নি অফ এক্সেলেন্স’ নিয়ে৷ দুই তারকার মুখে থেকে এ বিষয়ে শোনার থেকে ভাল বোধহয় আর কিছু হতে পারে না৷ কেননা প্রতিভা, অধ্যবসায় আর অনুশীলনের জোরে নিজেদের ক্ষেত্রে কীভাবে শীর্ষে আরোহণ করতে তা দেখিয়ে দিয়েছেন তাঁরা৷

Advertisement

তবে আলোচনার পাশাপাশি এদিন দর্শকের জন্য যেন আরও কিছু তোলা ছিল৷ যখন জাকিরের শেখানো তালে হাত মেলালেন খোদ শচীন, প্রাপ্তির ভাঁড়ার যেন পূর্ণ হল দর্শকের৷ আর যিনি সে দৃশ্য মিস করলেন তাঁরা আপাতত ইন্টারনেটে ভিডিও দেখেই দুধের স্বাদ মেটালেন ঘোলে৷

 দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.