সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হল বিজয় রুপানির৷ পাশপাশি উপমুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হল নীতিন প্যাটেলের নাম৷
আগামী ৭ আগস্ট, রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন বিজয় রুপানি৷ তাঁর পাশাপাশি নীতিন প্যাটেলও এদিন শপথগ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷
শুক্রবার গুজরাতের বিজেপি বিধায়কদের আলোচনার মাধ্যমে রুপানিকেই গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়৷ বিজেপি হাইকমান্ডও এই বিষয়ে সহমত প্রকাশ করেছে বলে জানা গিয়েছে৷
২০১৪ সাল থেকে গুজরাতের বিধায়ক রুপানি এর আগে রাজ্যের পরিবহন ও জল সরবরাহ এবং শ্রমমন্ত্রী দায়িত্ব নিয়ে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন৷ পাশাপাশি তিনি বর্তমানে গুজরাতের রাজ্য বিজেপির সভাপতি পদেও রয়েছেন৷ শুধু তাই নয়, কোনওরকম বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবেও কখনও তাঁর নাম উঠে আসেনি৷ এই সুনামের ভিত্তিতেই তাঁকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা হল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের পদত্যাগের পর থেকেই সেই পদে কাকে নির্বাচন করা হবে তা নিয়ে জল্পনা চলছিল৷ ভিন্ন মহলে গুজব রটেছিল বিজেপি সভাপতি অমিত শাহকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হতে পারে৷ কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৭ তারিখ মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাতের দায়িত্ব নিতে চলেছেন বিজয় রুপানি৷
সর্বশেষ খবর
-
তোলাবাজি থেকে শৃঙ্খলাভঙ্গ! সরানো হল কোচবিহারের একাধিক নেতাকে, শুদ্ধকরণের পথে বিজেপি?
-
শেষের সেদিন… দেড় ডিগ্রির সীমারেখা পেরনোর মুখে পৃথিবী! তীব্র হচ্ছে কোন অশনি সংকেত?
-
খাস দিল্লিতে বিখ্যাত মণিপুরি গায়ককে পিটিয়ে খুন! ‘নিরাপত্তা কোথায়?’ প্রশ্ন তুলে সরব রাহুল
-
‘বিগ বস’ দুর্গে গালিগালাজ থেকে বউ তুলে খোঁচা! বাদ পড়ার নমিনেশনে কে এগিয়ে?
-
লেবু বেচে স্কুল গড়েছিলেন, পদ্মশ্রী প্রাপ্ত সেই হাজাব্বাকে এসআইআর নোটিস কমিশনের