সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার গ্রামের মেয়ের বিয়ে৷ প্রস্তুতি মোটামুটি সারাই ছিল কোলাপুরের মেয়ে সায়লির পরিবারের৷ সব আয়োজন যখন প্রায় শেষের মুখে তখনই দেশে কালো টাকার বিরোধিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্জিক্যাল স্ট্রাইক চালান৷ আর এতেই যেন ভেসে যেতে বসেছিল সব প্রস্তুতি৷ সবটা সামাল দিতে সায়লির পরিবার ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিল৷ গচ্ছিত টাকায় মেয়ের বিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা করেছিল৷ কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি৷ অনেক প্রয়োজনের ভিড়ে সায়লির বিয়ের জন্য পর্যাপ্ত টাকা আর দিয়ে উঠতে পারেনি ব্যাঙ্ক৷ আর তাই প্রতিবেশী মেয়েটির বিয়ের জন্য এগিয়ে এসেছেন গ্রামবাসীরাই৷
সায়লির বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন করতে শেষমেশ এগিয়ে আসেন কোলাপুর গ্রামের মানুষরাই৷ প্রতিবেশীর মেয়ের বিয়ের উপহার হিসাবে নজিরবিহীন কাজ করেন তাঁরা৷ নিজেরাই ব্যাঙ্কের বাইরে লাইন দিয়েছেন৷ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে নিজেদের সম্বল থেকে কিছু কিছু টাকা জোগাড় করে বিয়ের জন্য প্রয়োজনীয় টাকার আয়োজন করেছেন৷
আর গ্রামবাসীর তোলা এই টাকা দিয়েই মঙ্গলবার মেহেন্দি অনুষ্ঠান হয়েছে লাজুক মেয়েটির৷ আজ বুধবার মেয়ের বিয়েতে তাই গোটা গ্রামের নিমন্ত্রণই৷ আসলে ঠিক নিমন্ত্রণও নয়৷ কোনও এক পরিবারের বিয়ে যেন নয় এটি৷ সায়লির বিয়েকে কেন্দ্র করে গোটা কোলাপুরই হয়ে উঠেছে বৃহত্তর পরিবার৷
সর্বশেষ খবর
-
‘যুদ্ধের নিয়ম বদলে গিয়েছে’, তেল ট্যাঙ্কার খুইয়ে আমেরিকায় ভয়ংকর হামলার হুমকি ইরানের
-
পকেটে বি টেক, অথচ প্রবীণ আত্মীয়ের বাড়িতে ঢুকেই যা করতেন…,মহিলার কাণ্ডে অবাক পুলিশ
-
মিলিয়ে দিল SIR! ‘মৃত’ দাদাকে ৩৫ বছর পর ফিরে পেলেন ভাই
-
সঞ্চয় ছোট, হৃদয় বড়! নেপালের পাশে দাঁড়াতে পিগি ব্যাঙ্ক ভেঙে অর্থ দিল উত্তরপ্রদেশের আলফাজ
-
রবিবাসরীয় বিকেলে ‘দেশু’র সারপ্রাইজ, ভক্তদের নিয়ে ঘুরতে যাওয়ার ঘোষণা দেব-শুভশ্রীর