Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

টানা ৬৭টি গান বাদ্যযন্ত্রে বাজিয়ে রেকর্ড দৃষ্টিহীন সংগীতশিল্পীর

সংগীতের জন্য প্রেমিককে ছাড়তেও দ্বিধা করেননি এই শিল্পী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১১:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০১৭, ১১:৩১

options
link
টানা ৬৭টি গান বাদ্যযন্ত্রে বাজিয়ে রেকর্ড দৃষ্টিহীন সংগীতশিল্পীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম থেকেই চোখে দেখতে পান না৷ কিন্তু এর জন্য কোনও দিন আক্ষেপ করেননি৷ নিজেকে কারও থেকে কমও ভাবেননি৷ তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন সংগীতের মাধ্যমে৷ সেই সংগীতের হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন মালায়লম সংগীতশিল্পী ভায়াক্কম বিজয়ালক্ষ্মী৷ একটানা ৬৭টি গান বাজালেন গায়ত্রী বীণায়৷

প্রথমবার বিশ্বের বাজারে এল ৩৬০ ডিগ্রি ক্যামেরার স্মার্টফোন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে ৫১টি গান বাজানোর রেকর্ড রয়েছে এই বাদ্যযন্ত্রে৷ বিজয়ালক্ষ্মী বাজাতে বসেছিলেন ৫২টি গান গান বাজানোর লক্ষ্য নিয়ে৷ কিন্তু বাজাতে বাজাতে এতটাই বিভোর হয়ে যান যে একই সঙ্গে ৬৭টি গান বাজিয়ে ফেলেন মালায়লম শিল্পী৷ বিজয়ালক্ষ্মীর এই কীর্তির ভিডিও রেকর্ডিং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাবেন উদ্যোক্তারা৷

দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের

তবে সংগীতের নতুন ধাপে পৌঁছানোটাই সেরা পাওনা বিজয়ালক্ষ্মীর কাছে৷ কারণ সংগীতই তাঁর জীবনে সব৷ সেই কারণেই যখন প্রেমিক বিয়ের জন্য সংগীত ছাড়ার শর্ত রেখেছিলেন, বিয়ে ভেঙে দিয়েছিলেন বিজয়ালক্ষী৷ তা নিয়ে আজও আক্ষেপ নেই তাঁর৷ কারণ সংগীতই তাঁর ধ্যান-জ্ঞান-ভালবাসা-শ্রদ্ধা সবকিছু৷

ফুচকা খেতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.