সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে দেখতে পান না ঠিকই। তবে আদালতে গলার আওয়াজ শুনে অপরাধীকে চিহ্নিত করলেন এক নির্যাতিতা মহিলা। ওই মহিলার বয়ান-সহ আর পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে সৌরভ কাপুর নামে এক ব্যক্তিকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত করল গুরুগ্রামের একটি আদালত। আগামী ২৪ জুলাই অপরাধীর সাজা ঘোষণা করা হবে। প্রসঙ্গত, নির্যাতিতা ওই মহিলা ও অপরাধী সৌরভ কাপুর দুজনেই দৃষ্টিহীন।
[রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি সংবিধানসম্মত নয়: বিজেপি]
বছর তিনেক আগে স্বামী মারা গিয়েছেন। সন্তানকে নিয়ে দিল্লিতে একাই থাকতেন বছর বত্রিশের ওই মহিলা। নিজের বয়ানে তিনি জানিয়েছেন, স্বামীর মৃত্যুর যাতে সঠিক তদন্ত হয়, সে জন্যই একজন ভাল আইনজীবীর সন্ধান করছিলেন তিনি। সেই সূত্রেই এক বন্ধু মারফত সৌরভ কাপুর নামে ওই দৃষ্টিহীন যুবকের সঙ্গে আলাপ হয় মহিলার। ২০১৫ সালের মে মাসে আইনজীবীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার নাম করে ওই মহিলাকে গুরুগ্রামে নিয়ে যায় সৌরভ। সেখানে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করে সে। ওই মহিলা জানিয়েছেন, ঘটনার পর কান্নাকাটি করতে শুরু করেন তিনি। এরপরই ওই মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় সৌরভ। এরপর প্রায় পাঁচ মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলতে থাকে যৌন নির্যাতন। ওই মহিলার দাবি, নানা অজুহাতে সৌরভ তাঁর কাছ টাকা নিয়েছে। তারপর হঠাৎ একদিন সৌরভ জানায়, সে আর ওই মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। দিল্লিতে দৃষ্টিহীনদের একটি সংগঠনের সঙ্গে দ্বারস্থ হন ওই মহিলা। সেই সংগঠনের তরফে ফতিমা কবীর নামে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়। গত বছরের নভেম্বর মাসে আইনজীবীর সাহায্যে দিল্লির মেনওয়ালি নগর পশ্চিম থানায় সৌরভ কাপুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় সৌরভ। পরে জামিনে মুক্তি পায় সে।
[কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি]
মামলায় সরকারি আইনজীবী অরবিন্দ শর্মা জানিয়েছেন, অভিযোগকারিণী ও অভিযুক্ত দু’জনেই সম্পূর্ণ দৃষ্টিহীন। তাই এই মামলায় অপরাধ প্রমাণ করাটা খুবই কঠিন ছিল। তবে মোবাইলের কল ডিটেলস ও লোকেশন থেকে নির্যাতিতা যে সত্যি কথাই বলছেন, তা বোঝা গিয়েছিল। এরপর আদালত কক্ষে অভিযুক্তকে কিছু কথা বলতে বলা হয়। গলার আওয়াজ শুনে অভিযুক্তকে চিহ্নিত করে ফেলেন ওই মহিলা। নির্যাতিতার বয়ান ও অন্যন্য তথ্য প্রমাণের ভিত্তিতেই সৌরভ কাপুরকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
[‘জগ্গা জাসুস’ খ্যাত অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বলিপাড়ায়]
সর্বশেষ খবর
-
একুশ নিয়ে তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই, কালীঘাট মুছল অভিষেককে! ঋতদের পোস্টারে প্রাধান্য মণীষীদের
-
ক্লাসরুমের মধ্যেই ঠোঁটঠাসা চুমু, জড়িয়ে ধরে উদ্দাম প্রেম শিক্ষক-শিক্ষিকার! ভিডিও ভাইরাল
-
ঝগড়া হতেই ছুরি বের করে প্রেমিকার গলায় কোপ! হাওড়ায় হাসাপাতালেই তরুণীর মৃত্যু
-
দেশের সার্বভৌমত্বে আঘাত! দিলজিৎদের ‘রুখতে’ এবার ওটিটিতেও সেন্সরের পথে কেন্দ্র
-
পুজো মণ্ডপে প্রথমবার পি সি সরকারের ম্যাজিক দেখবে কলকাতা! তুঙ্গে প্রস্তুতি