সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চিতার তাণ্ডবে তীব্র চাঞ্চল্য ছড়াল জনবহুল এলাকায়৷ এবার গুরগাঁওয়ের দুর্গা কলোনিতে ঢুকে পড়ল চিতা৷ তার দাপাদাপিতে দীর্ঘ ৫ ঘণ্টা ত্রস্ত হয়ে থাকলেন এলাকাবাসী৷ হিংস্র জন্তুর আক্রমণে গুরুতর আহত হলেন ছ’জন৷
বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আচমকা জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে চিতাটি৷ সেখানে লাভ কুমার নামে এক ব্যক্তি দেওয়ালে রং করছিলেন৷ তাঁর উপরই প্রথমে আক্রমণ করে বন্য পশুটি৷ তাঁর মুখে আঁচড় বসায়৷ যন্ত্রণায় কাতর লাভকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ এখানেই থামেনি চিতা৷ এরপর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটি ৬ বছরের শিশু হামলার শিকার হয়৷ বুক ও কাঁধে চোট পায় সে৷ চিতার তাণ্ডব দেখে তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়৷ স্থানীয় বাসিন্দাদের ছোটাছুটি আর শব্দ পেয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে চিতা৷ ঘরের ভিতর থেকে একজনের চোখে পড়ে সেই ঘটনা৷ সঙ্গে সঙ্গে পরিবারের সকলকে খবর দেন তিনি৷ তারপর দীর্ঘ ৫ ঘণ্টা চিতার ভয়ে ঘরের ভিতর নিজেদের বন্দি করে রাখেন ওই পরিবারের লোকেরা৷
[বন্ধু বিনোদের মৃত্যু সংবাদ পেয়ে ইন্টারভিউর মাঝপথে উঠে পড়লেন বিগ বি]
বাড়ির মধ্যে বন্দি চিতা এলাকা ছেড়ে বেরোনোর নানাভাবে চেষ্টা করতে থাকে৷ কখনও উঠে পড়ে বাড়ির ছাদে তো কখনও গেট টপকাতে যায়৷ এরই মধ্যে অবশ্য স্থানীয় বাসিন্দারা চিতার কাণ্ড কারখানা দেখতে ভিড় জমান৷ অনেকে ভিডিও ও সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন৷ পুলিশ ও বন দপ্তরের কর্মীরা অবশেষে ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে খাঁচায় ভরে৷ জাল ফেলে তিনবারের চেষ্টায় বন্দি করা সম্ভব হয় হিংস্র পশুটিকে৷
[গুজরাট উপকূলে ২৩ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল পাকিস্তান]
জনবসতি পূর্ণ এলাকায় চিতার ঢুকে পড়া অবশ্য নতুন ঘটনা নয়৷ আরাবল্লি পর্বতের পাদদেশ থেকে অনেক সময় জল আর খাবারের খোঁজ করতে করতে মানুষের এলাকায়া চলে আসে চিতা ও হায়না৷ আগে এমন ঘটনায় গ্রামবাসীদের হাতে মারধর খেয়ে প্রাণও হারিয়েছে চিতা শাবক৷
Leopard spotted inside the house in Sohna @HTGurgaon @htTweets @htdelhi pic.twitter.com/pFDbWPasdW
— Leena Dhankhar (@leenadhankhar) April 27, 2017
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী