Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
PM Modi

‘৮ বছরে বাপু ও প্যাটেলের স্বপ্নের ভারত গড়ে তুলতে চেয়েছি’, গুজরাটের সভায় মন্তব্য মোদির

পাতিদার গড়ে হাসপাতাল উদ্বোধন করে প্রধানমন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২২, ১৪:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২২, ১৪:০৭

options
link
‘৮ বছরে বাপু ও প্যাটেলের স্বপ্নের ভারত গড়ে তুলতে চেয়েছি’, গুজরাটের সভায় মন্তব্য মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক মাস। ডিসেম্বরেই গুজরাটের বিধানসভা (Gujarat Election 2022) নির্বাচন। বেজে গিয়েছে ভোটের দামামা। এই অবস্থায় দু’দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ওয়াকিবহাল মহলের মতে, পাতিদার গোষ্ঠীকে কাছে টানতেই মোদির এই সফর। আর প্রথম দিনই মোদির ঘোষণা, ”আমি আজ যা হয়েছি তা গুজরাটের জন্যই।” পাশাপাশি হাসপাতাল তৈরির প্রসঙ্গেও কার্যত পাতিদার গোষ্ঠীরই প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি।

শনিবার রাজকোট ও গান্ধীনগরে দু’টি অনুষ্ঠানে থাকবেন মোদি। এর মধ্যে রয়েছে রাজকোটের আটকোটে সদ্য গড়ে ওঠা এক হাসপাতালের উদ্বোধন। পাতিদার গোষ্ঠীর তৈরি এই হাসপাতালের সূচনা করে মোদি ভোটের আগে আসলে ওই গোষ্ঠীকে কাছে টানতেই চাইছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নিয়মিত টাকা পাঠান না স্বামী, আর্থিক সংকটে ৩ সন্তানকে সঙ্গে নিয়ে বিষপান মহিলার]

এদিন আটকোটে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”এই ৮ বছরে আমাদের সৎ প্রচেষ্টা ছিল বাপু ও সর্দার পটেলের স্বপ্নের ভারত গড়ে তোলার। যেখানে দরিদ্র, দলিত, আক্রান্ত, উপজাতি, মহিলারা ক্ষমতাবান হবেন। যেখানে স্বাস্থ্যবিধি ও সুস্বাস্থ্য হবে জীবনধারণের একটি উপায়।” পাশাপাশি মোদি জানিয়েছেন, দরিদ্র ও মধ্যবিত্তদের জীবনযাত্রাকে সহজ করে তুলতেই নিরলস কাজ করে চলেছে তাঁর সরকার।

রাজকোটের হাসপাতালটি প্রসঙ্গে মোদি বলেন, ”যখন মানুষের চেষ্টা ও সরকারের প্রচেষ্টার মধ্যে যোগসূত্র তৈরি হয়ে যায়, তখন আমাদের সেবার শক্তি বৃদ্ধি পায়। রাজকোটের এই আধুনিক হাসপাতাল তারই বড় উদাহরণ হয়ে থাকল।” এরপর গুজরাটের প্রশংসায় তিনি জানান, ”আজ আমি যা হতে পেরেছি তা গুজরাটের জন্য।”

[আরও পড়ুন: অন্য পেশায় থাকলে ঠাঁই নেই জেলা সম্পাদকমণ্ডলীতে, কঠোর সিদ্ধান্ত আলিমুদ্দিনের]

এদিকে ইউপিএ সরকারকেও কাঠগড়ায় তুলেছেন মোদি। তাঁর কথায়, ”আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম, কেন্দ্রের ইউপিএ সরকার ফাইল ক্লিয়ার করত না। গুজরাটে কোনও প্রকল্পের অনুমতি পাওয়া যেত না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.