Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Post-Poll Violence

Post Poll Violence: কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য

ভোট পরবর্তী অশান্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছ কলকাতা হাই কোর্ট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১, ২০:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১, ২০:১০

options
link
Post Poll Violence: কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী অশান্তি (Post-poll violence) মামলায় নয়া মোড়। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। বুধবারই শীর্ষ আদালতে পিটিশান দাখিল করল রাজ্য সরকার।

কয়েক সপ্তাহ আগে ভোট পরবর্তী অশান্তি মামলায় সিটের পাশাপাশি সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। এদিকে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করবে বলেই আগেই জানিয়েছিল রাজ্য। বুধবার সেই পিটিশান দাখিল করল তারা। নয়া পিটিশানে রাজ্য জানিয়েছে, সিবিআই কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে। স্বচ্ছ তদন্তের আশা করা যায় না।  তাই হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশান দাখিল করল তারা। 

Advertisement

[আরও পড়ুন: Narada Case: ফিরহাদ-সুব্রত-মদন-শোভন-সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ED]

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election, 2021) ফলপ্রকাশ হয় গত ২ মে। বিপুল ভোটে জিতে তৃতীয়বার বাংলার মসনদে বসে তৃণমূল (TMC)। বিজেপির (BJP) অভিযোগ, তারপর থেকেই ভোট পরবর্তী হিংসায় প্রায় অশান্ত হয়ে ওঠে বাংলা। গেরুয়া শিবিরের অভিযোগ, তাদের একাধিক কর্মী-সমর্থক হামলার শিকার হন। কারও কারও প্রাণ যায়। বেশ কয়েকজন মহিলা ধর্ষণের শিকার হন বলেও অভিযোগ। সেই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। একাধিক পিটিশন জমা পড়ে আদালতে।

CBI may divides West Bengal in 4 zone to investigates in post poll violation

[আরও পড়ুন: শিল্পে এক নম্বর হওয়াই লক্ষ্য, রাজ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর]

হাই কোর্ট অভিযোগ খতিয়ে দেখে গত ১৮ জুন জাতীয় মানবাধিকার কমিশনকে (NHRC) কমিটি গঠন করার নির্দেশ দেয়। রাজ্যের একাধিক জায়গা ঘুরে রিপোর্ট তৈরি করে জাতীয় মানবাধিকার কমিশন। ওই রিপোর্ট দেখে রাজ্যের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করে হাই কোর্ট। পালটা রাজ্যের তরফে অভিষেক মনু সিংভি মানবাধিকার কমিশনের কয়েকজন সদস্যকে নিয়ে প্রশ্ন তোলেন। সেই মর্মে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করা হয়। এদিন সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশানেও এই অভিযোগ করেছে রাজ্য। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.