Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Bengal SIR case

উঠেছে মাত্র ১৩৯ নাম! সুপ্রিম কোর্টে সওয়াল কল্যাণের, ‘হাই কোর্টে যান’, বলল শীর্ষ আদালত

শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এজলাসে এই মামলার শুনানি হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৫:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৪, ২০২৬, ১৫:৩৯

options
link
উঠেছে মাত্র ১৩৯ নাম! সুপ্রিম কোর্টে সওয়াল কল্যাণের, ‘হাই কোর্টে যান’, বলল শীর্ষ আদালত zoom
ফাইল ছবি।

২৭ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র ১৩৯টি! এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হলে আবেদন করা যাবে হাই কোর্টে। এসআইআর মামলার শুনানিতে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। আজ, শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী এজলাসে এই মামলার শুনানি হয়। তৃণমূলের হয়ে এই মামলায় সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মামলার শুনানিতে প্রধান বিচারপতির এজলাসে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালের কাজ চলছে। কিন্তু ২৭ লক্ষ আবেদনের মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৩৯। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, প্রয়োজন হলে এক্ষেত্রে মামলাকারীর পক্ষ থেকে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করা যেতে পারে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি নিয়ে হাই কোর্টে আবেদন করা যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মামলার শুনানিতে প্রধান বিচারপতির এজলাসে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালের কাজ চলছে। কিন্তু ২৭ লক্ষ আবেদনের মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৩৬। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, প্রয়োজন হলে এক্ষেত্রে মামলাকারীর পক্ষ থেকে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে আবেদন করা যেতে পারে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি নিয়ে হাই কোর্টে আবেদন করা যাবে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন। শুধু তাই নয়, নজিরবিহীন ভোট পড়েছে। ভোটের এই হার দেখে এদিন সন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শুক্রবার শুনানি শুরু হতেই রাজ্যের প্রথম দফা ভোট নিয়ে আলোচনা করেন সকলে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এবার ৯২ শতাংশ ভোট পড়েছে। পরিযায়ী শ্রমিকরা এসেও ভোট দিয়েছেন।” তাতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, “কোনও হিংসার ঘটনা ঘটেনি।” এরপরই প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “একজন ভারতীয় নাগরিক হিসাবে ভোটদানের বেশি হার দেখে আমি খুবই খুশি। মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।” কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বঙ্গে প্রথম দফার ভোট নিয়ে মন্তব্য করেন, ৯২ শতাংশ ভোট পড়া ঐতিহাসিক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। তিনি কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.