সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম এবং দ্বিতীয় দফার মতো ভোট তৃতীয়াতেও রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট করে বাংলায় রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর টুইট অরাজনৈতিক হলেও, স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটে রাজনীতির গন্ধ আছে।
পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !
Advertisement— Narendra Modi (@narendramodi) April 6, 2021
তৃতীয় দফার ভোটের দিন সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন,”পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানাই। ভোট দিন আর গণতন্ত্রকে আরও শক্তিশালী করুন।” প্রোটকল মেনেই প্রধানমন্ত্রীর টুইটে কোনও রাজনৈতিক ইঙ্গিত ছিল না। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটে বকলমে রাজনৈতিক আহ্বান রয়েছে। ভোটের দিন সকালে তিনি বললেন,”আমি তৃতীয় দফার ভোটে বাংলার সকল ভোটারদের কাছে আবেদন জানাই যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাংলায় শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করে বাংলাকে স্বনির্ভর করতে পারে। তাই অবশ্যই ভোট দিন এবং বাংলার উন্নয়নে অংশীদার হোন।” অমিত শাহ (Amit Shah) যে ‘শক্তিশালী ও গ্রহণযোগ্য’ নেতৃত্বের কথা বলছেন, ঠিক সেকথাই নিজেদের নির্বাচনী প্রচারে বলতে শোনা যায় রাজ্য বিজেপি নেতাদের।
আমি তৃতীয় দফার ভোটে বাংলার সকল ভোটারদের কাছে আবেদন জানাই যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাংলায় শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করে বাংলাকে স্বনির্ভর করতে পারে। তাই অবশ্যই ভোট দিন এবং বাংলার উন্নয়নে অংশীদার হোন।
— Amit Shah (@AmitShah) April 6, 2021
এরাজ্যের পাশাপাশি আরও তিন রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে ভোট চলছে আজ। সেই রাজ্যগুলিতেও একইভাবে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে। এই চার রাজ্যের মধ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আছে অসমে। সেখানে তাঁদের কঠিন লড়াই কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে। তামিলনাড়ু এবং কেরলে মাটি তৈরির চেষ্টা করছে গেরুয়া শিবির। এদিকে পুদুচেরিতে এই প্রথমবার ক্ষমতা দখলের চেষ্টা করছে গেরুয়া শিবির। সব মিলিয়ে বিজেপির জন্য কঠিন লড়াই এই পর্বে।
সর্বশেষ খবর
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল
-
সরস্বতী নদীর ধারে বেআইনি নির্মাণ, প্রতিবাদ করায় ডোমজুড়ে যুবককে বেধড়ক মার
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে