সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতিতে ভোট (West Bengal assembly polls) হতে চলেছে বাংলা-সহ ৫টি রাজ্যে।ভোটারদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে নজর রেখে ভোটের একাধিক নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন। করোনা আবহে ভোটের কারণে সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই কারণে নিয়মিত স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
- করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩১ শতাংশ বাড়ানো হচ্ছে বাংলার বুথ। ২০১৬ সালে বুথ সংখ্যা ছিল ৭৭,৪১৩। এবার তা বাড়িয়ে করা হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৯১৬।
- বুথ বাড়ানোয় বাড়ছে ভোট কর্মী ও নিরাপত্তারক্ষীর সংখ্যা।
- বৃদ্ধ-বৃদ্ধাদের কথা মাথায় রেখে প্রতিটি পোলিং বুথ একতলায় করার নির্দেশ।
- এক ঘণ্টা বাড়ানো হচ্ছে ভোটদানের সময়। অর্থাৎ ৫ টার পরিবর্তে ৬ টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।
- আশি বছরের ঊর্ধ্বে যে ভোটাররা রয়েছেন, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা।
- প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা।
- মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে যেতে পারবেন মাত্র ২ জন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে অনলাইনেও।
- বাড়ি বাড়ি প্রচারে একসঙ্গে পাঁচজনের বেশি নয়।
- রোড শোর ক্ষেত্রে মানতে হবে দূরত্ব বিধি।
- রাজ্য ও জেলা স্তরে নিয়োগ করা হবে নোডাল অফিসার।
[আরও পড়ুন: সীমান্তে স্থায়ী সমাধানই লক্ষ্য? ফোনে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলাপ জয়শংকরের]
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
‘শত্রু’ তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির
-
বাংলাদেশি সন্দেহে ছত্তিশগড়ে ধৃত বাংলার ২৩ শ্রমিক! মুখ্যমন্ত্রীকে চিঠি খলিলুরের, উদ্বেগে পরিবার
-
বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ‘ছোট’দের লড়াই, কলকাতা লিগের নিস্ফলা ডার্বিতে নিস্তেজ মোহনবাগান
-
ফের মাঝআকাশে আতঙ্ক! বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, হুলস্থুল কাণ্ড উড়ানে
-
বিপর্যয়ের পর নেপালের সুড়ঙ্গে কি আটকে সন্দীপ? বর্ধমানে দুশ্চিন্তায় দিন গুনছেন স্ত্রী-পরিবার