Advertisement
Advertisement
West Bengal Elections 2026

বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে কী বলছে সাট্টাবাজার? কারা এগিয়ে, এক্সিট পোলের সঙ্গে মিলছে কি?

অতীতে একাধিকবার দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি ফলাফলের নিখুঁত পূর্বাভাস দিয়েছে। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে এই সাট্টাবাজারের সমীক্ষার কোনও ভিত্তি নেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৪:৫৮

options
link
বাংলার ভোট ভবিষ্যৎ নিয়ে কী বলছে সাট্টাবাজার? কারা এগিয়ে, এক্সিট পোলের সঙ্গে মিলছে কি? zoom
ফাইল ছবি।

বাংলার বিধানসভা নির্বাচনে জিতবে কে? এক্সিট পোলে মিশ্র ফলের ইঙ্গিত মিলেছে। বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে রাজ্যে এবার পরিবর্তন হতে পারে। আবার কয়েকটি এক্সিট পোলের ইঙ্গিত তৃণমূলেরই প্রত্যাবর্তন হতে পারে। কিন্তু এক্সিট পোল ধ্রুবসত্য নয়। বিরোধীরা ইতিমধ্যেই বুথফেরত সমীক্ষা খারিজ করে দিয়েছে। তবে বুথফেরত সমীক্ষা ছাড়াও অন্য একটি সমীক্ষার দিকে নজর থাকে রাজনীতির কারবারিদের। সেটা হল সাট্টাবাজার। অতীতে একাধিকবার দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি ফলাফলের নিখুঁত পূর্বাভাস দিয়েছে।

এই সাট্টাবাজারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় রাজস্থানের ফালৌদি সাট্টাবাজার। যোধপুরের কাছে একটি ছোট্ট শহর ফালৌদি। বাইরে থেকে আর পাঁচটা শহরের মতো হলেও এই শহরের মধ্যেই রয়েছে বিখ্যাত সাট্টা বাজার। এই সাট্টাবাজার আইনিভাবে স্বীকৃত নয়। এক কথায় বেআইনি। তাই বাইরে থেকে বোঝার উপায় নেই এই ছোট্ট শহরে কোটি কোটি টাকার জুয়া খেলা হয়। খেলাধুলো, ভোট থেকে শুরু করে আবহাওয়া সবকিছুরই সমীক্ষা করে এই সাট্টাবাজার। সাম্প্রতিক অতীতে এই ফালৌদি সাট্টাবাজারের বুকিদের একাধিক সমীক্ষা মিলে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ফালোদি সাট্টা বাজারের ইঙ্গিত অবশ্য এক্সিট পোলগুলির মতোই। ফালোদি সাট্টা বাজারের বুকিদের মতে তৃণমূল ১৪০-১৪৬টি আসন পেতে পারে বঙ্গে। বিজেপি পেতে পারে ১৪৬-১৪৯টি আসন। অর্থাৎ ফালোদি সাট্টা বাজারের হিসাবে বাংলা দখলের লড়াইয়ে সামান্য এগিয়ে বিজেপি। ফালোদির পাশাপাশি দেশের আরও দু’টি জনপ্রিয় সাট্টাবাজার হল দিল্লি ও মুম্বই সাট্টাবাজার। দিল্লি সাট্টা বাজারের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে ১৪৬-১৪৯টি আসন। বিজেপি পেতে পারে ১৪০-১৪৩টি আসন। এই সমীক্ষায় সামান্য এগিয়ে তৃণমূল। যদিও মুম্বই সাট্টা বাজার একচেটিয়াভাবে এগিয়ে রেখেছে বিজেপিকে। ওই সাট্টা বাজারের সমীক্ষা অনুযায়ী বিজেপি ১৭৫-১৮৫টি আসন পেতে পারে। আর তৃণমূল ১২৭-১৩২টি আসন পেতে পারে।

তাৎপর্যপূর্ণভাবে প্রথম দফার ভোটের পর এই সাট্টাবাজারগুলিই তৃণমূলকে এগিয়ে রাখছিল। বিজেপি চ্যালেঞ্জ করলেও সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছে পৌঁছতে পারেনি বিজেপি। দ্বিতীয় দফার পরই ছবিটা বদলে দেওয়া হয়েছে। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে এই সাট্টাবাজারের সমীক্ষার কোনও ভিত্তি নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.