Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

‘যা হচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য শুভ সংকেত নয়’

কে বললেন এ কথা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৭, ০৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৭, ০৯:২৮

options
link
‘যা হচ্ছে তা দেশের গণতন্ত্রের জন্য শুভ সংকেত নয়’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন নাটকের ক্লাইম্যাক্স। রাতারাতি ভাঙন সরকারে। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ নীতীশ কুমারের। রাত পোহাতে না পোহাতে বিজেপির সমর্থন নিয়ে ফের সরকার গঠন। আকস্মিক মনে করা হলেও এ চিত্রনাট্য যে আগেই লেখা হয়েছে তা স্পষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। আর এই পুরো ঘটনাকেই দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে ব্যাখ্যা করলেন বসপা নেত্রী মায়াবতী।

এই ৪টি কারণেই ভেঙেছে লালু-নীতীশ জুটি, পাটনায় তুলকালাম ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিহারে এখন বিবাদমান দুই দল। যে দুই দল একজোট হয়ে মহাজোটের ক্ষমতা দেখিয়েছে এককালে, এখন যেন আবার তা পৃথগন্ন পরিবার। কলহ পারস্পরিক দোষারোপের পালা চলছে প্রত্যাশামতোই। তবে মজার বিষয় হল, দুই শিবিরই বলছে বিহারের মানুষের ভালর জন্যই তারা বদ্ধপরিকর। লালু তনয় রেল দুর্নীতিতে জড়িয়ে পড়া থেকেই মহাজোটে ভাঙনের সূত্রপাত। কোনও রফায় না পৌঁছতে পারায় শেষমেশ পদত্যাগ করেছেন নীতীশ কুমার। প্রায় সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে তাঁর এই লড়াইয়ের জন্য নীতীশকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। অর্থাৎ অনত্র রফার ইঙ্গিত স্পষ্ট।অনতিকাল পরেই বিজেপির সমর্থন নিয়ে সরকার গড়ার কথা ঘোষণা করেছেন নীতীশ। সংখ্যাতত্ত্বের বিচারে গরিষ্ঠতা প্রমাণ করে সরকার গঠনও হয়ে গিয়েছে। নীতীশকুমার এখনও বলছেন, বিহারবাসীর ভালর জন্যই কাজ করব। অন্যদিকে লালু শিবিরের বক্তব্য, মহাজোট ভেঙে বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতাই করলেন নীতীশ। সে কথা বলছেন রাহুল গান্ধীও। যে গণতান্ত্রিক ব্যবস্থা মহাজোটকে ক্ষমতায় এনেছিল, সেই ব্যবস্থাকে ব্যবহার করেই সরকার বদল হল, রাজনৈতিক সমর্থনের সমীকরণ বদলে গেল। এই পুরো বিষয়টি যে গণতন্ত্রের জন্য সুস্বাস্থ্যের লক্ষণ নয়, এমনটাই মনে করছেন মায়াবতী। তিনি জানান, যা হচ্ছে তা লোকতন্ত্রের জন্য ভাল বিজ্ঞাপন নয়। লোকতন্ত্রের শক্তিকে কেউ কেউ দুর্বল করে তুলছেন অভিযোগ করে তাঁর বক্তব্য, সাধারণ মানুষকেই এই দুর্বলতা কাটাতে এগিয়ে আসতে হবে।

বিজেপির সমর্থনে বিহারের গদিতে ফের নীতীশ, ডেপুটি সুশীল মোদি ]

বিহারের এই ঘটনা জাতীয় রাজনীতির সমীকরণও যে ব্যাপকভাবে বদলে দিল তা বলাই বাহুল্য। বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্টের ধারণা আপাতত বিশ বাঁও জলে। কেননা কৌশলে বিহার প্রায় দখল করে নিল বিজেপি। এমনকী নীতীশের এই ঘর ওয়াপসির জন্য কেন্দ্রীয় শাসকদল পূর্ণমন্ত্রীত্ব-সহ বেশ কয়েকটি পুরস্কার দিতেও তৈরি তাঁর দলকে। রাজনীতিতে এ জিনিস নতুন নয়। কিন্তু গণতন্ত্রকে ব্যবহার করে এই যে রাজনৈতিক দলগুলির ব্যক্তিগত সমীকরণের রদবদল, তা আখেরে দুর্বল করে গণতন্ত্রের ক্ষমতাকেই। এদিন সেদিকেই ইঙ্গিত করলেন মায়াবতী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.