Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Bihar

‘মেয়েদের লেখাপড়া করে হবেটা কী?’ ঘরবন্দি থাকার পরামর্শ বিহারের শিক্ষামন্ত্রীর

'বেটি বাঁচাও, বেটি পড়াও'-এর মাধ্যমে নারীশিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সরব কেন্দ্রের মোদি সরকার। তবে মোদি সরকার নারী শিক্ষায় জোর দিলেও, এনডিএ শাসিত বিহারের শিক্ষামন্ত্রী চান না মহিলারা পড়াশোনা করুক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৪:৫৭

options
link
‘মেয়েদের লেখাপড়া করে হবেটা কী?’ ঘরবন্দি থাকার পরামর্শ বিহারের শিক্ষামন্ত্রীর zoom
বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি।
Advertisement

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর মাধ্যমে নারীশিক্ষা ও মহিলাদের ক্ষমতায়নের পক্ষে সরব কেন্দ্রের মোদি সরকার। তবে মোদি সরকার নারী শিক্ষায় জোর দিলেও, এনডিএ শাসিত বিহারের (Bihar) শিক্ষামন্ত্রী চান না মহিলারা পড়াশোনা করুক! সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিজেপির মন্ত্রী মিথিলেশ তিওয়ারি। তাঁর স্পষ্ট মত, মেয়েদের লেখাপড়া করার কোনও দরকার নেই। বাড়ি থেকে বাড়ির কাজে সাহায্য করুক তারা। মিথিলেশের বক্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।

বিহার মন্ত্রিসভায় রদবদলের পর সদ্য মন্ত্রী হয়েছেন গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুর কেন্দ্রের বিজেপি বিধায়ক মিথিলেশ। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেয়েদের পড়াশোনা করার প্রয়োজন নেই। তাদের চার দেওয়ালের মধ্যে থেকে বাড়ির কাজে সাহায্য করা উচিত। প্রতিবাদ বা জনসমাগমে তাদের থাকা উচিত নয়। এরপরই বলেন, ‘এত লেখাপড়া করার কী প্রয়োজন? আমাদের ঘরের মেয়েরা আমাদের শক্তি। আমাদের সমৃদ্ধির ভিত্তি। ওদের রাস্তায় নামার কী প্রয়োজন! যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী শক্তি বৃদ্ধির জন্য লড়ছেন।’

Advertisement

মন্ত্রীর স্পষ্ট মত, মেয়েদের লেখাপড়া করার কোনও দরকার নেই। বাড়ি থেকে বাড়ির কাজে সাহায্য করুক তারা।

মন্ত্রীর এহেন মন্তব্যের পালটা একজন বলেন, ‘মেয়েদের লেখাপড়া করার অধিকার রয়েছে।’ উত্তরে মিথিলেশ জানান, ‘আপনারা আপনাদের অধিকার এমনিই পাবেন।’ তবে মজার ব্যাপার হল, রাজনীতিতে যোগ দেওয়ার আগে মিথিলেশ তিওয়ারি অর্থনীতিতে বিএ (অনার্স) ডিগ্রিধারী একজন শিক্ষক ছিলেন। দীর্ঘ সময় ধরে পাটনাতে একটি কোচিং সেন্টারও চালাতেন। তাঁর মুখে নারী শিক্ষা বিরোধী মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে।

সোশাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও নিন্দায় সরব হয়েছেন। একজন লিখেছেন, ‘সংবিধানের ২১এ নম্বর ধারায় বলা হয়েছে, ৬ থেকে ১৪ বছর বয়সি সকলের বিনামূল্যে পড়াশোনার অধিকার রয়েছে। দারিদ্র্য, জাত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়।’ তবে কেউ কেউ বলেছেন, ‘মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.