সেনাবাহিনীর স্যালুটের সঙ্গে আমরা পরিচিত৷ কিন্তু অনেকসময়ই হয়ত খেয়াল করি না যে, বিভিন্ন বাহিনীর সেনারা আলাদা আলাদা রকম ভাবে স্যালুট করেন৷ সেনাবাহিনীর পোশাক যেরকম আলাদা হয়, ঠিক সেরকমই ভিন্ন হয় তাঁদের স্যালুটের ধরন৷
কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আলাদাভাবে স্যালুট করেন৷ স্রেফ নিজেদের আলাদা বাহিনীর পরিচয় হিসেবেই কিন্তু স্যালুটের ধরন আলাদা হয় না৷ নির্দিষ্ট কারণের ভিত্তিতেই আলাদা হয়েছে স্যালুটের প্রকার৷
স্থলসেনাবাহিনীর সদস্যরা হাতের তালু সামনের দিকে রেখে স্যালুট করেন৷ মধ্যমা ছুঁয়ে থাকে তাঁদের টুপি৷ কেন এভাবে স্যালুট করেন তাঁরা? কেননা এই ধরনে স্যালুট স্বচ্ছতাকে প্রকাশ করে৷ অর্থাৎ যে সেনা স্যালুট করছেন তাঁর হাতে যে কোনও অস্ত্র লুকানো নেই তারই প্রকাশ এই ধরনের স্যালুট৷

নৌসেনার স্যালুট আবার অন্যরকম৷ এক্ষেত্রে হাতের তালু থাকে মাটির দিকে৷ অর্থাৎ তালু মাটির সঙ্গে ৯০ডিগ্রি কোণে থাকে৷ এরকম স্যালুট করার মানে কিন্তু অস্বচ্ছতা প্রকাশ নয়৷ আসলে নৌবাহিনীতে যুদ্ধজাহাজ চালনার ক্ষেত্রে নাবিক সেনাদের হাতে তেল-কালি লেগে থাকত৷ তা যাতে সামনে না আসে তাই এই ধরনের স্যালুটের রেওয়াজ চালু হয়েছিল৷

অন্যদিকে বায়ুসেনার অফিসাররা যেভাবে স্যালুট করেন তাতে হাতের তালু মাটির সঙ্গে ৪৫ডিগ্রি কোণ করে থাকে৷ বায়ুসেনাদের স্যালুট স্থলসেনাদের মতোই ছিল৷ কিন্তু ২০০৬ সাল থেকে সেই ধরন পাল্টে এই নতুন ধরনের স্যালুট চালু করা হয়, যাতে দুই সেনাবাহিনীর মধ্যে ফারাক বোঝা যায়৷তাছাড়া আকাশপথে অগ্রগতিও এই স্যালুটের মাধ্যমেই বুঝিয়ে দেন তাঁরা৷

সাধারণভাবে খেয়াল না করলেও সেনারা কিন্তু এই স্যালুটের ধরন অক্ষরে অক্ষরে মেনে চলেন৷
সর্বশেষ খবর
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়