Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
Old Monk

ওল্ড মঙ্ক বিক্রিতে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সংস্থার, মিলবে না জনপ্রিয় মদের তিনটি ভ্যারিয়্যান্ট!

কী কারণে নিষেধাজ্ঞা? জানাল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ২২:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ২২:৫৪

options
link
ওল্ড মঙ্ক বিক্রিতে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সংস্থার, মিলবে না জনপ্রিয় মদের তিনটি ভ্যারিয়্যান্ট! zoom
ফাইল ছবি।
Advertisement

জনপ্রিয় রামের ব্র্যান্ডের উপর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার কোপ! কেন্দ্রীয় সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে, ‘ওল্ড মঙ্ক’ (Old Monk) -এর তিনটি ভ্যারিয়্যান্টের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

এফএসএসআইয়ের অভিযোগ, কৃত্রিম ফ্লেভার মিশিয়ে রামের স্বাদ-গন্ধ তৈরি করা হয়েছে ওই ভ্যারিয়্যান্টগুলিতে। অর্থাৎ নকল স্বাদ যোগ করা হয়েছে। এই ধরনের পানীয়র যে নিজস্ব স্বাদ-গন্ধ তা তৈরির নিজস্ব পদ্ধতি রয়েছে। কিন্তু তা না করে নিউট্রাল স্পিরিট মিশিয়ে নকল স্বাদ ও গন্ধ তৈরি করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের লেবেলে বয়স সংক্রান্ত যে দাবি করা হয়, তাতেও বহুক্ষেত্রে মিথ্যে দাবি করা হয় বলে অভিযোগ কেন্দ্রীয় সংস্থার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেবল ওল্ড মঙ্কই নয়, আরও অন্য ব্র্যান্ডের ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে। অর্থাৎ কৃত্রিম ফ্লেভার মিশিয়ে হুইস্কি-রামের স্বাদ ও গন্ধ তৈরি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ‘ওল্ড মঙ্ক XXX রাম’-এর একটি ভ্যারিয়্যান্টের গায়ে লেখা ‘৭ বছরের পুরনো ব্লেন্ডেড’ দাবিটিও বিভ্রান্তিকর। নিয়ন্ত্রক সংস্থার মতে, এই পণ্যটির প্রধান উপাদান ছিল নিউট্রাল বা অপরিপক্ব স্পিরিট। এবং সেই মিশ্রণটিতে পরিপক্ব রামের পরিমাণ ছিল ৫ শতাংশেরও কম। এফএসএসএআই-এর বক্তব্য অনুযায়ী, এটি ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যালকোহলিক বেভারেজেস) রেগুলেশনস, ২০১৮’-এর লঙ্ঘন। নিয়ম অনুযায়ী, মিশ্রণে ব্যবহৃত স্পিরিটগুলোর মধ্যে যেটি সবচেয়ে কম বয়সিটির উপরে ভিত্তি করেই বয়সের উল্লেখ বা ‘এজ স্টেটমেন্ট’ করতে হয়।

সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওই ভ্যারিয়্যান্টগুলির বিক্রি ও বিতরণ কি পুরোপুরি বন্ধ? আপাতত সত্যিই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে সেগুলি। তবে চিহ্নিত পণ্যগুলির নিয়ম মেনে সংশোধন না হওয়া পর্যন্তই এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সব মিলিয়ে নির্দিষ্ট কারখানায় উৎপাদিত কিছু ভ্যারিয়্যান্টের উপরই তা বলবৎ রাখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.