সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দশেক পেরিয়ে গিয়েছে৷ ব্যাঙ্ক, এটিএম-এর বাইরে এখনও হত্যে দিয়ে পড়ে আছেন সাধারণ মানুষ৷ টাকা জমা, তোলা ও বদল – এই তিন কাজ সারতেই কাবার হয়ে যাচ্ছে দিন৷ আসমুদ্র হিমাচল একই অবস্থা৷ ব্যতিক্রম শুধু একটি জায়গা৷ জম্মু –কাশ্মীর৷
সন্ত্রাস, অশান্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ভূস্বর্গ৷ তাও ব্যাঙ্কের সামনে টাকা জমা, তোলা কিংবা অদল-বদল করার কোনও লাইন নেই৷ কেন? না, শুধুমাত্র সন্ত্রাস নয় এর নেপথ্যে রয়েছে অন্য কারণও৷ যেমন কাশ্মীরি সংস্কৃতি ও ভৌগলিক পরিবেশ৷ শীতপ্রধান জম্মু-কাশ্মীরের বাসিন্দারা সাধারণত নিজেদের রোজকার প্রয়োজনীয় সামগ্রী জমিয়ে রাখতে পছন্দ করে থাকেন৷ তাই জরুরি ভিত্তিক কোনও চাহিদা সাধারণত তাঁদের থাকে না৷
তাছাড়া কারফিউর সময় অনেকেই নিজের ভাঁড়ারের নগদ টাকা শেষ করে ফেলেছেন৷ অনেকে আবার স্থানীয় দোকানে বাকি খাতা খুলে নিয়েছেন৷ অশান্তির জেরে পিছিয়ে গিয়েছে অনেক বিয়ের অনুষ্ঠানও৷ ফলে এখনই উপত্যকায় নগদের চাহিদা অনেকটাই কম৷ তবে ব্যাঙ্ককর্মীরা যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকছেন৷ লোক থাক আর না থাক, প্রতিদিন বাড়তি ২ থেকে ৩ ঘণ্টা তাঁরা ব্যাঙ্কের মধ্যেই বসে থাকছেন৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা