সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি খোরপোশের মামলায় বিরল রায় দিল মহারাষ্ট্রের (Maharashtra) একটি দায়রা আদালত। স্বামীর চেয়ে বেশি আয় করেন স্ত্রী। এই যুক্তিতে অন্তর্বর্তীকালীন রায়ে স্ত্রীর খোরপোশের আবেদন খারিজ করল আদালত। বিচারক জানান, সংসার চালানোর মতো উপার্জন করেন স্ত্রী। অতএব, আপাতত নতুন করে খোরপোশের প্রয়োজন দেখছে না আদালত।
২০২১ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে গর্হস্থ্য হিংসার মামলা করেন তরুণী। তিনি অভিযোগ করেছিলেন, সন্তানের জন্মের পর তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকী তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। শিশুর পিতৃত্ব অস্বীকার করেন স্বামী। মামলা আদালতে উঠলে শিশুর ভরণপোষণের জন্য ১০ হাজার টাকা করে দিতে বলা হয় তরুণীর স্বামীকে। তরুণী নিজের ভরণপোষণের আবেদন করলেও তা থেকে স্বামীকে অব্যহতি দেয় আদালত।
[আরও পড়ুন: দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে খতম ৪০ জঙ্গি, এখনও চলছে জোর লড়াই]
সর্বশেষ খবর
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ
-
মক্কায় তৈরি মুসলিম ন্যাটো ‘কাগুজে বাঘ’! যুদ্ধ বাঁধলে সত্যিই কি পাকিস্তানে সেনা পাঠাবে তুরস্ক-সৌদি?
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের