সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে সোনিয়া গান্ধীর নেতৃত্বে আলোচনায় বসেছিলেন বিরোধীরা৷ যদিও সেখানে কোনও নাম নিয়ে আলোচনা হয়নি৷ কোনও নাম ঘোষণাও করা হয়নি৷ বরং বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকার চাইলে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে পারে৷ সে কথার সূত্র ধরেই শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানালেন, রাষ্ট্রপতি বেছে নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা থাকছে৷
[ গিলানির ‘দেশবিরোধী’ মন্তব্যে হাসছেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও ]
শুক্রবারই সোনিয়ার আমন্ত্রণে মধ্যাহ্নভোজের আসরে বসেছিলেন বিরোধীরা৷ রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদবের মতো নেতারা৷ যদিও উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ বদলে শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে চা-চক্রে যোগ দেন তিনি৷ তবে সে বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী কোনও বিশেষ নাম নিয়ে আলোচনা হয়নি বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশেষজ্ঞদের ধারণা, এক্ষেত্রে ধরে খেলতে চাইছে বিরোধীরা৷ আগে সরকারপক্ষ নাম ঘোষণা করলে তবে বিরোধীরা নাম জানাবে, এমনটাই মনে করছে অনেকে৷ সেইসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে মমতা বলেন, এ ব্যাপারে বিরোধীদের সঙ্গে বৈঠকেও বসতে পারে সরকার পক্ষ৷ অতীতে অটলবিহারী বাজপেয়ী সে কাজ করেছিলেন৷ তাতে অসুবিধার কিছু নেই৷ তিনি আরও জানিয়েছিলেন, বিরোধীরা যদি ঐক্যমতে পৌঁছতে না পারে তবে একটা আলাদা কমিটি গঠন করতে পারে৷ সেই কমিটিই সিদ্ধান্ত নিয়ে নাম ঘোষণা করতে পারে৷ তবে শাসকদলকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে রেখেছিলেন তিনি৷ সেই সূত্র ধরেই আজ অমিত শাহ বলেন, সে আলোচনা করা যেতেই পারে৷ তাঁর কথা, কনসেনশাস কথাটা প্রায়ই ব্যবহার করা হয়৷ তবে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাঁরা সকলের সঙ্গেই আলোচনা করতে চান, বিরোধীদের সঙ্গেও৷ তবে এখনও সরকার পক্ষের পক্ষ থেকে কোনও নাম ঘোষণা করতে চাননি তিনি৷ তাঁর দাবি, আগে এনডিএ-র অন্যান্য দলগুলির সঙ্গে আলোচনা করে তবেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷
[ প্রতিবন্ধকতাকে হারিয়ে মাধ্যমিকে তাক লাগাল ওরা ]
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?