Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Rajnath Singh

‘সাগরের বুক চিরে খুঁজে বের করব’, গর্জন রাজনাথ সিংয়ের

ওই এলাকায় নৌসেনা নজরদারি বাড়িয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১৬:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১৬:৫১

options
link
‘সাগরের বুক চিরে খুঁজে বের করব’, গর্জন রাজনাথ সিংয়ের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বাণিজ্যতরীতে ড্রোন হামলার ঘটনায় মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন, সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। মঙ্গলবার জলে ভাসল নৌসেনার নতুন রণতরী আইএনএস ইম্ফল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। আর সেখানেই তাঁর এমন হুঙ্কার শোনা গেল।

ঠিক কী বলেছেন তিনি? তাঁর কথায়, ”আরব সাগরে (Arabian Sea) এমভি ক্যাম প্লুটো ও লোহিত সাগরে এমভির উপরে হওয়া ড্রোন হামলাকে সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। নৌসেনা নজরদারি বাড়িয়েছে। যারাই এই হামলা চালিয়েছে তাদের সমুদ্রগর্ভ থেকে হলেও খুঁজে বের করব আমরা। যারা এর পিছনে রয়েছে তাদের বিচার হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাক নির্বাচনে মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদ! মৌলবাদীদের দখলে যাবে ইসলামাবাদ?]

দিন দুই আগেই লোহিত সাগরে (Read Sea) ভারতীয় বাণিজ্যতরীতে ড্রোন হামলা হয়েছে। আমেরিকার দাবি, অপরিশোধিত তেল পরবহণকারী ট্যাঙ্কার জাহাজটিতে ইরানের নির্দেশ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথি (Houthi)। একই ভাবে আরব সাগরেও হামলা চালিয়েছেন তারা। আর সব হামলাই হয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে।

ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে ভারতগামী জাহাজে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবার এই হামলার বিষয়ে মুখ খুললেন রাজনাথ সিং। তাঁর এহেন মন্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

[আরও পড়ুন: হামাসের সুড়ঙ্গ থেকে উদ্ধার ৫ পণবন্দির দেহ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.