সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনধন অ্যাকাউন্টে কালো টাকার রাখার পরিণতি জেল৷ আরও একবার দেশের জনসাধারণকে সতর্ক করলেন নরেন্দ্র মোদি৷ কালো টাকা নির্মূল করতেই পুরনো ৫০০, ১০০০ এর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এরইমধ্যে কালো টাকা সাদা করতে দেশের সাধারণ জনগণের জন্য খোলা জনধন অ্যাকাউন্টকে ব্যবহার করেছেন বহু কালো টাকার কারবারিরা৷ এমন খবর মিলছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷
উত্তরপ্রদেশের মোরাদাবাদে নির্বাচনী প্রচারের জন্য পরিবর্তন যাত্রা নামে একটি জনসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি৷ সেই সভাতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন উত্তরপ্রদেশবাসীকে ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ধন্যবাদজ্ঞাপনও করেন মোদি৷ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরিবি হটাও অভিযানে নেমেছে তাঁর সরকার৷ কেন্দ্রে নোট বাতিলে গত ৫০ দিন ধরে দেশের সাধারণ জনতা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে সেকথা আরও একবার স্বীকার করে নেন মোদি৷ পাশাপাশি, এত অসুবিধা সত্ত্বেও দেশের স্বার্থে লড়াই করার জন্য দেশবাসীকে অভিবাদন জানাতেও ভোলেননি প্রধানমন্ত্রী ৷
মোদি বলেন কালো টাকার কারবারিরা নিজেদের স্বার্থে এখন গরিব মানুষের দ্বারস্থ হচ্ছেন৷ তাঁদের কালো টাকা নিজেদের জনধন অ্যাকাউন্টে না রাখার জন্য দেশের গরিব সাধারণ জনতাকে অনুরোধ করেন তিনি৷ তাঁর কথায় দুর্নীতিই দেশের সমস্ত সমস্যার মূল৷ তাই দেশ থেকে এই দুর্নীতিকেই নির্মূল করার ডাক দেন নরেন্দ্র মোদি ৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা