সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশে অবশেষে স্বামীর ঘরে ফিরলেন বিতর্কিত সবরীমালা মন্দিরে প্রবেশ করা প্রথম মহিলা কনকদুর্গা৷ বুধবার উত্তর কেরলের অঙ্গদিপুরমে এলাকায় স্বামীর বাড়িতে ফেরেন তিনি৷ যদিও বাড়ি ওই বাড়ি খালি করে তাঁদের দুই সন্তানকে নিয়ে অন্যত্র চলে গিয়েছেন তাঁর স্বামী৷
[পরকীয়ায় বাধা, যুবকের দেহ কুচিকুচি করে ডোবানো হল অ্যাসিডে ]
আদালতের রায়ে তিনি খুশি বলে জানিয়েছেন কনকদুর্গা৷ এবার স্বামী ও সন্তানদের ফিরে পেতে চান তিনি৷ সবরীমালা মন্দিরে প্রবেশ করার জন্য শাশুড়ির অত্যাচারের মুখে পড়েন কনকদুর্গা৷ তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়৷ হাসপাতালে ভরতি হন কনকদুর্গা৷ পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷ পুলামনত্থল আদালতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলাও করেন৷ সেই মামলার ভিত্তিতেই শুনানি শুরু হয় এবং বুধবার কনককে বাড়িতে ঢুকতে দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ আগামী ১১ মার্চ মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছেন বিচারক৷
[মালিয়ার সম্পত্তি ব্যাংক কনসর্টিয়ামকে দিলে আপত্তি নেই ইডি-র]
শতাব্দী প্রাচীন সবরীমালা মন্দিরে ঋতুমতী মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে৷ গত ২৮ সেপ্টেম্বর এই ইস্যুতে যুগান্তকারী রায় দেয় সুপ্রিম কোর্ট৷ সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এখন সব বয়সের মহিলারা ঢুকতে পারবেন মন্দিরে৷ সর্বোচ্চ আদালতের এই রায়ের পরই উত্তপ্ত হয়ে ওঠে কেরল৷ সুপ্রিম রায়ের বিরুদ্ধে পথে নামেন আয়াপ্পা ভক্তরা৷ বহু সমাজকর্মী ও ঋতুমতী মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা করলে, তাঁদের বাধা দেওয়া হয়৷ কিন্তু গত ২ জানুয়ারির ভোরে সকলের নজর এড়িয়ে, পুলিশি প্রহরায় সবরীমালায় ঢোকেন কনকদুর্গা এবং বিন্দু৷ প্রায় ঘণ্টাদুয়েক মন্দিরের ভিতরে ছিলেন তাঁরা৷ অচলায়তনের দেওয়াল ভেঙে দেন তাঁরা৷ পড়েন আয়াপ্পা ভক্ত ও নিজের পরিবারের সদস্যদের রোষের মুখে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!