সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা যুদ্ধে যেন কেউই কারও সূচগ্র মেদিনী ছেড়ে দিতে চান না৷ এই দুই প্রতিপক্ষ শাশুড়ি-বউমা ছাড়া আর কেউই নন৷ দু’জনের সম্পর্ক নিয়ে প্রতি পরিবারেই কিছু না কিছু অশান্তি লেগেই থাকে৷ অথচ এরই মাঝে এক্কেবারে অন্যরকম ঘটনা ঘটল নাসিকে৷ শাশুড়ির মৃত্যুর শোক সহ্য করতে না পেরে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বউমা৷
[সেনার পরাক্রমকে ঢাল করে ভোট প্রচার নয়, নির্দেশিকা নির্বাচন কমিশনের]
বছর সত্তরের মালতি এম লোখাণ্ডের একমাত্র ছেলে৷ বেশ সাধ করেই কয়েকবছর আগে ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলেন ওই বৃদ্ধা৷ আপ্তে নগর কলোনিতেই ছেলে এবং তাঁর স্ত্রীর সঙ্গে বাস করতেন তিনি৷ বিয়ের পর শাশুড়ির যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন গৃহবধূ৷ আচমকাই জানতে পারেন শাশুড়ির শরীরে বাসা বেঁধেছে ক্যানসার৷ কর্কট রোগের সঙ্গে লড়াইয়ে বৃদ্ধা পাশে পেয়েছিলেন তাঁর পুত্রবধূ শুভাঙ্গীকে৷ যতই শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন শাশুড়ি, ততই যেন আষ্টেপৃষ্টে মায়ার বাঁধনে জড়িয়ে গিয়েছিলেন শাশুড়ি-বউমা৷ হাজার ওষুধপথ্য কিছুতেই কোনও কাজ হয়নি৷ শনিবার দুপুরে অসুস্থতা বাড়তে থাকে বৃদ্ধার৷ ডেকে পাঠানো হয় চিকিৎসককে৷ তিনি আসার আগেই সব শেষ৷ কর্কট যুদ্ধে হেরে যান বৃদ্ধা৷ ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকও জানিয়ে দেন একই কথা৷ শাশুড়ি মারা গিয়েছেন, তা বিশ্বাস করতে পারেননি গৃহবধূ৷ খবর শুনে দিকভ্রান্তের মতো বারান্দায় দৌড়ে যান তিনি৷ কিছু বুঝে ওঠার আগেই চারতলা থেকে ঝাঁপ দেন৷ নিচে পড়া মাত্রই ছিন্নভিন্ন হয়ে যায় মহিলার শরীর৷ তাঁকে তড়িঘড়ি কোলাপুর সিপিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেন মারা গিয়েছেন ওই মহিলা৷
[জামাত-আইএসআই নিয়মিত যোগাযোগ, গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য]
পুলিশের তরফে জানানো হয়েছে, গৃহবধূর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ আদতে ওই মহিলা শাশুড়ির মৃত্যুর শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ আধিকারিক৷ আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় তদন্তকারীরা৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলার স্বামী এবং তাঁর বাপেরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলছে৷
সর্বশেষ খবর
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা
-
রোগ সারাতে বাংলাদেশিদের ভরসা কলকাতাই! দেড় লক্ষ ভিসা আবেদনে মেডিক্যাল ট্যুরিজমে জোয়ার
-
মেসির গায়ে শুকোচ্ছে লেপ-কাঁথা-কম্বল! বিশ্বকাপের মাঝে এ কী অবস্থা সেই ‘বিখ্যাত’ মূর্তির