Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

বউমার পাশে দাঁড়ালেন শাশুড়ি, বিচ্ছেদের পর বধূকে খোরপোষ দিতে বাধ্য স্বামী

প্রায় নজিরবিহীন এ ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১২:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১২:৪৫

options
link
বউমার পাশে দাঁড়ালেন শাশুড়ি, বিচ্ছেদের পর বধূকে খোরপোষ দিতে বাধ্য স্বামী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি মায়ের মতো। সে তো নেহাতই কথার কথা। বাস্তবে, শাশুড়ি ও বউমার নিত্য অশান্তিতে বিয়ে পর্যন্ত ভেঙে গিয়েছে, এমন নজির ভুরি ভুরি। তাই আদালতে পুত্রবধূর হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কোনও মহিলা, এমন ঘটনাকে বোধহয় বিরল বললেও কম বলা হয়। কিন্তু, সেরকমই একটি ঘটনা ঘটেছে কর্নাটকে। শাশুড়ির সাক্ষ্যের ভিত্তিতেই পুত্রবধূর বিবাহ-বিচ্ছেদের আবেদন মঞ্জুর করল আদালত। শুধু তাই নয়, ওই মহিলাকে চার কোটি টাকা খোরপোষ দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক।

[ভাইয়ের প্রেমে সাহায্য, অভিযোগে যুবতীকে নগ্ন করে ঘোরানো হল গ্রামে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৫ সালে কর্নাটকের প্রাক্তন মন্ত্রীর ছেলে দেবানন্দ শিবশংকরাপ্পার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে বেঙ্গালুরুর ফ্যামিলি কোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। ওই মহিলার দাবি, বিবিএ পড়াকালীন কার্যত তাঁর ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে হয়েছে এবং বিয়ের কয়েক সপ্তাহ পর স্বামী দেবানন্দ শিবশংকরাপ্পা, তাঁর সঙ্গে অচেনা মানুষের মতো ব্যবহার করতে শুরু করেন। এরইমধ্যে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ফের বিয়ে করেছেন। ওই মহিলার অভিযোগ, দ্বিতীয় বিয়ে বিষয়ে জানতে চাইলে, তাঁর সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেন দেবানন্দ শিবশংকরাপ্পা। সাফ জানিয়ে দেন, শুধুমাত্র প্রয়াত বাবার ইচ্ছেতেই তাঁকে বিয়ে করেছেন তিনি। বস্তুত, ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের হলেও, ২০১২ সাল থেকে আলাদা থাকছিলেন দেবানন্দ শিবশংকরাপ্পা ও তাঁর স্ত্রী। তাই এক্ষেত্রে বিবাহবিচ্ছেদের অনুমতি পেতে ওই মহিলার কোনও অসুবিধাই ছিল না। কিন্তু, স্বামী দেবানন্দ শিবশংকরাপ্পা কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা খোরপোষ দাবি করে বসেন ওই মহিলা। আর তাতেই সমস্যা তৈরি হয়। খোরপোষ বিষয়টির নিস্পত্তি করার জন্য বেশ কয়েকবার দেবানন্দ শংকরাপ্পাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। কিন্তু, তিনি হাজিরা দেননি। তবে আদালতে হাজির হয়ে নিজে বয়ান রেকর্ড করান দেবানন্দ শংকররাপ্পার মা এবং ভরা এজলাসে দাঁড়িয়ে ছেলের বিরুদ্ধে বউমার করা অভিযোগ মেনেও নেন তিনি।

[রাখির অনুষ্ঠানে ছাত্রীদের হেনস্তার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে]

নিজের বয়ানে ওই মহিলা আদালতকে জানান, পরিবারের সদস্যদের অমতে দ্বিতীয়বার বিয়ে করেছে তাঁর ছেলে। এখন প্রথম স্ত্রী মানে মামলাকারীর আর কোনও দায়িত্ব নিতে চাইছে না দেবানন্দ। এমনকী, দ্বিতীয়পক্ষে দেবানন্দের একটি সন্তান আছে বলেও আদালতকে জানান তাঁর মা। ওই মহিলা এও বলেন, তাঁর ছেলে পেশায় ব্যবসায়ী। অনেক টাকা রোজগার করে। ছেলের প্রচুর জমি ও  বিলাসবহুল একটি গাড়িও আছে। এরপরই দেবানন্দ শংকরাপ্পার স্ত্রীর বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করাই শুধু নয়, ওই মহিলাকে চার কোটি টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ দেয় বেঙ্গালুরু ফ্যামিলি কোর্ট।

[জোরদার চিন বিরোধী আন্দোলন, ডাক পেটিএম বয়কটের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.