সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বিকেলে ভোরের ফুল। নিজের থেকে অনেক ছোট হাঁটুর বয়সী বউমা। হোক না ভাইপোর বউ, কিন্তু তাই বলে কি প্রেম হতে পারে না! ভাইপোর বউয়ের প্রেমে হাবুডুবু খেয়ে শেষপর্যন্ত সম্পর্কে জড়িয়ে পড়লেন ৫০ বছরের কাকাশ্বশুর। পরিণাম, কাকাশ্বশুরের সঙ্গে ঘর বাঁধার আশায় পালিয়ে গেলেন বউমা। বিহারের পুর্ণিয়া জেলার বেগমপুর গ্রামের এই ঘটনায় ছিছিকার পড়ে গিয়েছে। শেষে কি না কাকাশ্বশুর ও বউমার প্রেমকাহিনি! তাও আবার পরিবারের নাকের ডগাতেই। ঘটনায় প্রেমিক যুগলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
[‘আজাদি’ চাইলে কাশ্মীর নিয়ে আলোচনা নয়, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র]
পেশায় ওঝা বীরেন্দ্র মাহাতো ও তাঁর বউমা ঊষা দেবীর প্রেমকাহিনি গ্রামবাসীরা হজমই করতে পারছেন না। ঊষার স্বামী রবীন্দ্র মাহাতো জানিয়েছেন, তাঁর বউকে ফুসলিয়ে নিয়ে গিয়ে স্থানীয় পুরণদেবী মন্দিরে বিয়ে করেছেন কাকা। তারপর থেকেই দুজনে বেপাত্তা। শুধু তাই নয়, ঊষা তাঁর চার সন্তানকেও সঙ্গে নিয়ে গিয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র। জানা গিয়েছে, এটাই প্রথম নয়। এর আগেও বীরেন্দ্রর বিরুদ্ধে ঝাড়ফুকের নামে গ্রামের মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। তার জন্য পঞ্চায়েত বীরেন্দ্রকে আর্থিক জরিমানাও করে। ঘটনাগুলির জন্য বীরেন্দ্রর পরিবার গ্রামে বেশ অস্বস্তিতে ছিল। গোদের উপর বিষফোড়ার মতো এবার এই ঘটনা। লজ্জায় মাথা হেঁট বীরেন্দ্রর স্ত্রী ললিতা দেবী জানিয়েছেন, স্বামী বউমার সঙ্গে পালিয়ে বিয়ে করার ঘটনায় তাঁর মানসিক স্থিতি ঠিক নেই। বাড়ি থেকেও খুব একটা বেরতে পারছেন না পরিজনরা।
[ভারতের সশস্ত্র সেনার জন্য এবার অত্যাধুনিক গাড়ি]
সর্বশেষ খবর
-
এফসিআই গুদামে নিম্নমানের চাল! সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী
-
চন্দ্রিমার ইস্তফায় কালীঘাট শিবিরের রাজ্য সভাপতি হন মমতা নিজেই, পালটা নাম ঘোষণা ঋতপন্থী তৃণমূলের
-
গোপনে কোহলির উপর নজরদারি! বিলেতে কারা অনুসরণ করছেন ‘কিং’কে? দুশ্চিন্তায় আরসিবি সতীর্থও
-
‘ডিমথেরাপির’ ভয়ে বাড়িতেই? তৃণমূল বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার! চাঞ্চল্য দক্ষিণ হাওড়ায়
-
মেসিদের ম্যাচে রোনাল্ডোর দেশের রেফারি, কার্ড দেখাতে পছন্দ করেন পিনেইরো