সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরির প্রতিশ্রুতি দিয়ে অটোতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরে চাঞ্চল্য ছড়াল এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ঠিক কী ঘটেছিল? অভিযোগ, শুক্রবার ২১ বছরের দীপক কুশওয়াহার সঙ্গে দেখা করতে আসেন উন্নাওয়ের বাসিন্দা ওই তরুণী। পেশায় অটো চালক দীপক কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠান চাকরির ‘টোপ’ দিয়ে। তরুণীর এক আত্মীয়ের সূত্রে তাঁদের পরিচয় হয়েছিল বলে জানা যাচ্ছে। এরপর তরুণীকে অটোতে তুলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। দীপকের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু মনোজকুমার পাণ্ডে। এরপর অটো নিয়ে জঙ্গলে পৌঁছে সেখানে ওই তরুণীকে গণধর্ষণ করেন দুই অভিযুক্ত। তিনি চিৎকার করতে গেলে তাঁর মুখও চেপে ধরা হয়ে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে ওই তরুণীকে ফেলে রেখে পালিয়ে যান দুই অভিযুক্ত। কোনওমতে থানায় গিয়ে অভিযোগ করেন তরুণী। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। পুলিশের দাবি, আগেই জিজ্ঞাসাবাদের সময় নিজেদের অপরাধ কবুল করেছেন দুই অভিযুক্ত। শনিবার তাঁদের আদালতে তোলা হয়।
সর্বশেষ খবর
-
পুজো প্রস্তুতি শুরু শিয়ালদহ ডিভিশনে! ২৪ ঘণ্টা খোলা থাকবে টিকিট কাউন্টার, জোর জরুরি পরিষেবায়
-
পাহাড়ের গায়ে শিবের মুখ! ‘তিনিই আমাদের রক্ষা করেছেন’, বলছেন মৃত্যুমুখ থেকে ফেরা পুণ্যার্থীরা
-
পাইনের মতো দেখতে এই ফুল, চেপে ধরলেই ঝরবে প্রাকৃতিক শ্যাম্পু, ব্যবহারের নিয়ম জানেন?
-
দু’দশক পর ছাত্র পরিষদের অনুষ্ঠান কংগ্রেসের, হেভিওয়েট নয়, গুরুত্ব আদি নেতাদের
-
‘আপনাদের ভালোবাসাই আমাকে…’, নেপাল থেকে কলকাতায় ফিরে কী জানালেন ‘বিধ্বস্ত’ খরাজ?