সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে স্বামীর সামনেই গুন্ডাদের হাতে শ্লীলতাহানির শিকার হতে হল এক মহিলাকে। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল ওই মহিলার। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার একটি বাজারের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ওই দম্পত্তি বাজারের মধ্যে কোনও একটি ঠিকানা জিজ্ঞাসা করছিলেন। এরপরই যখন বাজার দিয়ে ওই মহিলা হেঁটে কিছুটা এগিয়ে গেলে তাঁর ওরনা ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মেরে মহিলার মাথা ফাটিয়ে দেয় গুণ্ডারা। গুরুতর জখম হন ওই মহিলা। এই লজ্জাজনক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনিও দেখুন সেই ভয়ানক ভিডিও।
ভিডিও দেখে একজন হামলাকারীকে চিহ্নিত করা গেছে। যার নাম আনন্দ যাদব। দেখা গেছে, ওই ব্যক্তি মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্যও করছিলেন। ঘটনার বিষয়ে এই দম্পত্তি থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
সর্বশেষ খবর
-
সেনার বেশে প্রধানমন্ত্রীকে খুনের ছক! মুম্বইয়ে মোদির সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার যুবক
-
সরকারি নথিতে বৃদ্ধি পাচ্ছে ভারতের অরণ্যভূমি, বাস্তব চিত্র কী?
-
হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের তোড়জোড় তুঙ্গে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কী কী রয়েছে?
-
পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
-
কাজলের পরে জেলা পরিষদের চেয়ারে অনুব্রত ঘনিষ্ঠ! নেপথ্যে বিজেপি? নজরে বীরভূমের রাজনীতি