Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

সুবিচারের আশায় ৭০০ কিমি হেঁটে যোগী আদিত্যনাথের দ্বারস্থ মহিলা

ভাইয়ের খুনিদের শাস্তি চান গাজিয়াবাদের বাসিন্দা অরুণা ত্যাগী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০১৭, ১৪:৫৬

options
link
সুবিচারের আশায় ৭০০ কিমি হেঁটে যোগী আদিত্যনাথের দ্বারস্থ মহিলা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসে তাঁর ভাই খুন হয়েছেন। আর এই দু’মাসে সুবিচারের আশায় কার্যত প্রশাসনের দোরে দোরে ঘুরেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা অরুণা ত্যাগী। কিন্তু কোনও লাভ হয়নি। তাই এবার ভাইয়ের হত্যাকারীদের শাস্তির দাবিতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে চান তিনি। গাজিয়াবাদ থেকে ৭০০ কিলোমিটার হেঁটেই লখনউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন অরুণা। সোমবার, রাখি পূর্ণিমার দিনে সম্ভবক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা হবে তাঁর। বছর পঁয়তাল্লিশের অরুণা ত্যাগীর অভিযোগ, তাঁর ভাই খুন হওয়ার পর এলাকার সমস্ত শীর্ষস্থানীয় পুলিশকর্তাদের সঙ্গে দেখা করেছেন তিনি। আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এই পদযাত্রা করতে বাধ্য হয়েছেন।

[পাঞ্জাবে নষ্ট পাঁচ লক্ষ টন শষ্য, চাঞ্চল্যকর রিপোর্ট ক্যাগের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত ২২ মে গাজিয়াবাদ জেলার মোদিনগর থেকে খিন্ডোডার বাড়িতে ফেরার পথে, নিখোঁজ হয়ে যান অরুণার ভাই প্রবীণ। দু’দিন পর, বাড়ির কাছেই একটি জঙ্গল থেকে প্রবীণের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত, প্রবীণকে শ্বাসরোধ করে খুন করা হয়। অরুণা ত্যাগী বলেন, গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির রেশন দোকানে দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাঁর ভাই প্রবীণ। সেই ঘটনার বদলা নিতে তাঁকে খুন করা হয়েছে। ওই মহিলার অভিযোগ, প্রথম থেকেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। এমনকী, এফআইআর-এ তাঁদের কয়েকজন আত্মীয়-সহ নির্দোষ ব্যক্তিদের নাম ঢোকানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। প্রথমে সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হওয়ার কথাই ভেবেছিলেন অরুণা ত্যাগী। কিন্তু, পরে এক আইনজীবী তাঁকে হেঁটে লখনউয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরামর্শ দেয়। গত সপ্তাহে ছেলেকে সঙ্গে নিয়ে গাজিয়াবাদ থেকে পায়ে হেঁটে লখনউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন অরুণা। ইতিমধ্যেই বরেলিতে পৌঁছেও গিয়েছেন তিনি। সম্ভবত সোমবার রাখির দিনই লখনউয়ে মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন অরুণা।

[আর মাত্র ৫ বছর, তাতেই এই ক্ষেত্রে অসাধ্যসাধন করবে ভারত]

এদিকে, ভাইয়ে খুনে ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা যে অভিযোগ করেছেন অরুণা, তা যে পুরোপুরি ভিত্তিহীন নয়, তা মেনে নিয়েছেন পুলিশকর্তারাও। গাজিয়াবাদের স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক বলেন, তদন্তে দেখা গিয়েছে, এফআইআর-এ সত্যি সত্যি কয়েকজন নির্দোষ ব্যক্তির নাম ঢোকানো হয়েছে। এই ঘটনার তদন্তভার অপরাধদমন শাখাকে দেওয়া হয়েছে। আশা করা যায়, খুব তাড়াতাড়ি দোষীরা ধরা পড়বে।

[লক্ষ টাকা ক্ষতিপূরণের লোভে কিশোরীর চুল কেটে নিল পরিজনরাই!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.