সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল অষ্টাদশীকে। কিন্তু তাতে রাজি ছিল না মেয়েটি। সেই অপরাধের শাস্তি হিসেবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বানসওয়ারা জেলার ইসারভেলা এলাকায়। অভিযুক্ত রবি যাদব ও তার বাবা চান্দু যাদবকে গ্রেপ্তার করেছে পুলিস।
[অনাথ শিশুকন্যার পাশে দম্পতি, বিমুখ প্রশাসন]
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবি যাদবের সঙ্গে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েক মাস ধরে সেই সম্পর্কের অবনতি হয়। অভিযোগ, রবি ওই যুবতীকে বারবারই বিয়ে করার জন্য জোর করতে থাকে। কিন্তু তাতে রাজি ছিল না যুবতী। রবিবার রাস্তার উপরই ওই যুবতীকে হেনস্থা করে রবি। সঙ্গে ছিল রবির পরিবারের সদস্যরাও। যুবতী পালানোর চেষ্টা করলে, রাস্তাতেই তাঁর গায়ে কেরোসিন ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শরীরে পঁচাত্তর শতাংশই অগ্নিদগ্ধ হয়েছে তাঁর। ভরতি করা হয় বানসওয়ারার এমজি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভরতি করা হয় উদয়পুরের একটি হাসপাতালে। যুবতীর বাবার বয়ান অনুযায়ী দুই অভিযুক্তের নাম জানা যায়। পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি। তবে রবি ও তার বাবার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ বলেও অভিযোগ।
[চরম আর্থিক অনটন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের ৮ জনের]
স্থানীয় বাসিন্দারা যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর