Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

ফের বিমানে হস্তমৈথুন! হাতেনাতে ধরা পড়ে গেল এক যাত্রী

OMG!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৭, ১২:০৯

options
link
ফের বিমানে হস্তমৈথুন! হাতেনাতে ধরা পড়ে গেল এক যাত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চলন্ত বিমানে হস্তমৈথুন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক ব্যক্তি। মঙ্গলবার বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে ঘটনাটি ঘটেছে। বিমানে ওই পুরুষ যাত্রীর কুকীর্তি দেখে চিৎকার করতে শুরু করেন এক মহিলা যাত্রী।  এরপরই সাবিন হামজা নামে ওই পুরুষ যাত্রীকে আটক করেন বিমানের ক্রু মেম্বার। পরে বিমানটি মুম্বইয়ে পৌঁছলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  শ্লীলতাহানি ও মহিলার সম্মানহানির অভিযোগে সাবিন হামজার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

[‘টিভি সঞ্চালকের কটাক্ষের জবাবেই সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, গত মঙ্গলবার ভোরে বেঙ্গালুরু থেকে মুম্বইগামী বিমানে এক মহিলা যাত্রীর পাশে বসেছিল সাবিন হামজা। বিমান রওনা দেওয়ার পরই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। সেই সুযোগে ওই মহিলার গায়ে হাত দেন হামজা। ঘুমে ভেঙে যায় ওই মহিলার। তিনি দেখেন, সাবিন হামজা হস্তমেথুন করছে। মহিলার  চিৎকার শুনে ছুটে আসেন বিমানের ক্রু মেম্বাররা। ধরা পড়ে যায় হামজা। তাকে আটক করা হয়। এরপর বিমানটি মুম্বইয়ের মাটি ছুঁতেই হামজাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  যদিও এই ঘটনার পরও কার্যত ভাবলেশহীন ছিল সে।জানা গিয়েছে, ধরা পড়ার পর নিজের পোশাক ঠিক করতে করতেই দাবি করে, কোনও খারাপ কাজ করেনি সে!

[ইঞ্জিনে আগুন, কীভাবে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচালেন বিমানচালক?]

তবে বিমানের এই ধরনের অশালীন আচরণের ঘটনা অবশ্য এই প্রথম নয়।  বস্তুত, গত মাসেই একই ঘটনা ঘটেছিল ইন্ডিগোর বিমানেই। হায়দরাবাদ থেকে দিল্লি যাওয়ার পথে বিমানে এক পুরুষ যাত্রীকে হস্তমৈথুন করতে দেখতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন এক মহিলা যাত্রী। সঙ্গে সঙ্গে বিমানের ক্রু মেম্বারদের কাছে অভিযোগ জানান তিনি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। দিল্লিতে বিমান নামতেই অভিযুক্তকে ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারও আগে ২০০৯ সালে  দিল্লি থেকে ভদোদরাগামী বিমানে এক যাত্রীকে হস্তমৈথুন করতে দেখে ফেলেন এক বিমানসেবিকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.