কেবল ক্রিকেটই নয়, তার প্রিয় খেলা টেনিসও। তাই প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়ে সুযোগ পেয়েই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) হাজির উইম্বলডন ফাইনাল দেখতে। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ইয়ানিক সিনার বনাম আলেকজান্ডার জেরেভের খেলা তারিয়ে তারিয়ে উপভোগ করল ১৫ বছরের তারকা ক্রিকেটার। সিনারের জয় দেখেই ব্যাটিং ব্যর্থতার ক্ষত হয়তো কিছুটা কমবে বৈভবের! তার সঙ্গে ছিলেন অভিষেক শর্মা ও যুবরাজ সিং।
টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতে ইতিহাস গড়েছেন ইয়ানিক সিনার। ফাইনালে আলেকজান্ডার জেরেভকে ৬-৭ (৪-৭), ৭-৬ (৭-৩), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা ধরে রেখেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। আর সেই দ্বৈরথ দেখতে সাদা শার্ট, কালো ব্লেজার, স্যুট ও টাই পরে হাজির বৈভব। এমন ঐতিহাসিক ম্যাচ দেখার অভিজ্ঞতা কেমন ‘বিস্ময় কিশোরে’র? সম্প্রচারকারী চ্যানেলকে বৈভব বলে, “আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না। শেষ মুহূর্তে তৈরি হতে হয়েছে। তাড়াহুড়ো করে হাতের সামনে যা পেয়েছি, তাই পরে চলে এসেছি। এই পোশাকের ব্যবস্থা করে দিয়েছে অভিষেক ভাই।”
আরও পড়ুন:
The young Indian cricket sensation, Vaibhav Sooryavanshi steps into the iconic world of Wimbledon! 🎾🏏
From soaking in the electric atmosphere of the Championships to sharing his thoughts on tennis, Vaibhav opens up in this exclusive interview.#Wimbledon 2026 | LIVE NOW on… pic.twitter.com/LssvFh6eWI
— Star Sports (@StarSportsIndia) July 12, 2026
টেনিসের প্রতিও যে তার আলাদা ভালোবাসা আছে, সেটাও জানিয়েছে বৈভব। তার কথায়, “চার-পাঁচ বছর ধরে টেনিস দেখি। রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচকে খুব ভালো লাগে। এখনও জোকোভিচই আমার প্রিয়। ওঁর হার না মানা মানসিকতা আমাকে খুব টানে।” ফাইনালে কাকে সমর্থন করেছিল বাঁহাতি তারকা? বৈভবের জবাব, “এখনকার খেলোয়াড়দের মধ্যে কার্লোস আলকারাজকে খুব ভালো লাগে। কিন্তু এবার ও খেলছে না। এই টুর্নামেন্টে সিনার দারুণ খেলেছে। তাই ফাইনালেও ওকেই সমর্থন করছি।”
বৈভবের আশা সত্যি হয়েছে। প্রথম সেট হারার পর ঘুরে দাঁড়িয়ে চার সেটে জেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতেছেন সিনার। ম্যাচ শেষে যুবরাজ সিং ও অভিষেক শর্মার সঙ্গে বৈভবের ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে অভিষেক হয় বৈভবের। সবচেয়ে কম বয়সে ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রান পায়নি সে। তিন ম্যাচে তার রান যথাক্রমে ১৪, ১৩, ১৫। ভারতও ০-৪ ব্যবধানে সিরিজ হেরেছে। তবু হতাশার এই সফরে গ্যালারিতে বসে উইম্বলডন দেখার স্বপ্ন পূরণ হয়েছে বৈভবের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার
-
হিট লিস্টে ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁ-সহ ১৩ জন! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ইরানের
-
৩০ দিন হেফাজতে থাকলেই অপসারণ! ‘দাগি’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলে সায় নেই যৌথ সংসদীয় কমিটির
-
গণহেনস্তার উৎসমুখ, সামাজিক বিকৃতির অন্ধকার
-
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের