সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারাই সমাজের তথাকথিত রক্ষাকর্তা। বিপদে পড়লে সাধারণ মানুষ সাহায্যের জন্য তাদের কাছেই ছুটে যায়। অথচ সেই পুলিশের চোখের সামনেই গুলি করে হত্যা করা হল ফতিমা নামের এক মহিলাকে। তাও আবার থানার ভিতর। পুলিশ তখন নির্বাক দর্শক মাত্র।

উত্তরপ্রদেশের মেইনপুরির ঘটনা। জমি নিয়ে বিবাদের জেরে ফতিমা বাড়ি থেকে ছুটে পালান। তাঁকে ধাওয়া করে বিরোধী পরিবারের হাজি খান। প্রাণরক্ষার জন্য থানার দিকেই এগিয়ে যাচ্ছিলেন ফতিমা। গন্তব্যে পৌঁছেও গিয়েছিলেন। তা সত্ত্বেও নিজেকে হাজি খানের হাত থেকে বাঁচাতে পারলেন না। থানার ভিতরই তাঁর উপর গুলি চালায় ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোরও চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে বেধড়ক মারধর করতে শুরু করেন। সোমবারের এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আগ্রা গেট থানার পুলিশ।
[‘খুন’-এর বদলা নিতে ঘুরছে ওম পুরির ভূত, দাবি পাক চ্যানেলের]
পুলিশ সূত্রে খবর, জনবহুল এলাকার একটি জমি নিয়ে সোমবার সন্ধেয় দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। তখনই হাজি খানের হাতে পিস্তল দেখতে পান উল্টোদিকের পরিবারের ফতিমা। সুরক্ষার জন্য পুলিশের সাহায্য নিতে দৌড় দেন তিনি। যেখানে বচসা চলছিল, সেই জায়গাটি থানা থেকে খুব বেশি দূরে নয়। ফলে মহিলার সেখানে পৌঁছতে বেশি সময় লাগেনি। তার পিছনে পিস্তল হাতে ধাওয়া করে ওই ব্যক্তি। কিন্তু শেষমেশও বিপদ কাটল না। পুলিশের সামনেই তাঁকে গুলি করা হয়। পুলিশের দাবি, থানার ভিতর অতিরিক্ত ভিড় জমে গিয়েছিল। তখন থানায় পুলিশও বেশি ছিল না। ফলে অভিযুক্তকে গুলি করা থেকে আটকানো সম্ভব হয়নি।
[লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেপ্তার বিজয় মালিয়া]
উল্লেখ্য, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর থেকে পুলিশদের আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে, যত ছোট ঘটনাই হোক, মানুষের স্বার্থে তা খতিয়ে দেখতে হবে। এই ঘটনারও তদন্তে নেমেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক