সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরিপ্রার্থী তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ওই তরুণীকে একটি শপিং মলের বেসমেন্টে পার্কিং চত্বরে দাঁড় করানো গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়। গুরগাঁওয়ের (Gurugram) এই ঘটনায় এফআইআর (FIR) দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরির ইন্টারভিউ দিতে এসে নির্যাতনের শিকার হন ২৭ বছরের তরুণী। অনলাইনে একটি চাকরির আবেদন জানিয়েছিলেন তিনি। গুরগাঁওয়ের সাহারা শপিং মলে তাঁকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। যদিও প্রতারণার শিকার হন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম তুষার শর্মা। শপিং মলের বেসমেন্টে তাঁর গাড়ি দাঁড় করানো ছিল।
[আরও পড়ুন: বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে আচমকা হানা আয়কর দপ্তরের, বাজেয়াপ্ত কর্মীদের ফোন]
শনিবার দুপুর ১টা নাগাদ সাহারা শপিং মলে যাবতীয় নথি নিয়ে হাজির হয়েছিলেন তরুণী। যদিও অভিযুক্ত তাঁকে মলের বেসমেন্টে নিয়ে যান। সেখানে তরুণীকে মাদক মেশানে জল খেতে দেওয়া হয়। ওই জল খাওয়ার পরেই জ্ঞান হারান তরুণী। এর পর গাড়ির ভিতরে টানতে টানতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে তরুণীকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
[আরও পড়ুন: ‘বিজেপির ভয় নেই, লুকনোরও কিছু নেই’, আদানি ইস্যুতে প্রথমবার মুখ খুললেন অমিত শাহ]
তরুণীর অভিযোগের পর তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্ত এখনও অধরা।
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা